দেখা যাচ্ছে রাহুল যেখানেই যাচ্ছেন বিরোধী জোট শুকিয়ে যাচ্ছে। যদিও বাংলা ছাড়া আর কোথাও ইন্ডিয়া জোট ব্যর্থ হয়েছে বলে জানা যায়নি। কম আসন পেলেও উত্তর প্রদেশ এবং দিল্লিতে আপ এবং সমাজবাদী পার্টির সঙ্গে রফাই হয়েছে কংগ্রেসের।
২০২১ সালের ২৫ অক্টোবর রাজেশপতি ত্রিপাঠী এবং তাঁর ছেলে ললিতেশ ত্রিপাঠী শিলিগুড়িতে এসে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন। উত্তরপ্রদেশের রাজনীতিতে ত্রিপাঠী পরিবারের গুরুত্ব অজানা নয়। সেই পরিচিতিকে কাজে লাগাতে চায় মমতার দল।
দিল্লিতে লোকসভা আসন ৭ টি। জানা গিয়েছে, আসন্ন নির্বাচনে চারটি আসনে প্রার্থী দেবে অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) দল আপ। বাকি তিনটি লোকসভা আসনে প্রার্থী দেবে কংগ্রেস। সাংসদ মুকুল ওয়াসনিক এই ঘোষণা করেন।