ভোটের ময়দানে মোদীকে ‘ম্যাচ ফিক্সার’ বলে কটাক্ষ, ওপেন চ্যালেঞ্জ রাহুলের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

দিল্লীর রামলীলা ময়দানে রবিবার ইন্ডিয়া জোটের সমাবেশ ছিল। ২৮ দলের এই জোটের সমাবেশে উপস্থিত হয়েছিল মমতা- অভিষেক ব্যাতীত বাকী শরিকরা। সবশেষে বক্তব্য রাখতে এসে রাহুল গান্ধী প্রধানমন্ত্রীকে ম্যাচ ফিক্সার বলে কটাক্ষ ছুঁড়ে দিলেন। সেই সঙ্গে রাহুল গান্ধী প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেন ১৮০ র বেশী আসন পাবেনা বিজেপি।

ভোটের ময়দানে মোদীকে 'ম্যাচ ফিক্সার' বলে কটাক্ষ, ওপেন চ্যালেঞ্জ রাহুলের
ভোটের ময়দানে মোদীকে ‘ম্যাচ ফিক্সার’ বলে কটাক্ষ, ওপেন চ্যালেঞ্জ রাহুলের

আরও পড়ুন : ‘ইন্ডিয়া জোট আমি তৈরি করেছি’, কৃষ্ণনগরের সভা থেকে কি ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?

আবগারি দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হয়েছে অরবিন্দ কেজরীওয়াল। একের পর এক দুর্নীতি মামলায় বিধ্বস্ত রাজ্যের শাসকদল। জোড়া আয়কর নোটিশ পেয়েছে কংগ্রেস। নির্বাচনের আগে বিরোধীদের একচুলও জমি ছাড়তে রাজী নয় মোদী সরকার। লোকসভার প্রতিবাদে ফের এককাট্টা বিরোধীরা। আজ রবিবার মেগা র‍্যালির আয়োজন করেছিল ২৮ দলের ইন্ডিয়া জোট শরিকরা।

ভোটের ময়দানে মোদীকে ‘ম্যাচ ফিক্সার’ বলে কটাক্ষ, ওপেন চ্যালেঞ্জ রাহুলের

আসন বণ্টন নিয়ে এখনও অস্বস্তি বহাল কিছু রাজ্যে। তাঁর মধ্যেও ‘গণতন্ত্র বাঁচাও’ সমাবেশে দেখা গেল এক অন্য চিত্র। নির্বাচনের প্রাক্কালে দুই নয়া নির্বাচন কমিশনার বেছে নেওয়ার ঘটনাকে তিনি পছন্দসই আম্পায়ার বেছে নিয়ে ম্যাচ ফিক্সিং এর সাথে তুলনা করেছেন। বিজেপি ৪০০ আসনের লক্ষ্যমাত্রা দিয়েছে, কিন্তু ইভিএম কারচুপি, ম্যাচ ফিক্সিং ছাড়া ১৮০ র গন্ডিও পেরতে পারবে না বিজেপি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত