HomeTagsINDIA Bloc

INDIA Bloc

লোকসভার আসন ভাগাভাগিতে জোর দিচ্ছে Congress, বাম-তৃণমূলের সঙ্গে পৃথক বৈঠক করবে হাত শিবির

আগামী ২০ জানুয়ারির মধ্যেই জোটের আসন সমঝোতার আলোচনা চূড়ান্ত করার সিদ্ধান্ত নিয়েছেন কংগ্রেস। সেই লক্ষ্যেই বৃহস্পতিবার সন্ধ্যাতেই ন্যাশনাল অ্যালায়েন্স কমিটির সঙ্গে বৈঠকে বসছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। এরপরই বাম ও তৃণমূলের সঙ্গে বৈঠকে বসবে কংগ্রেস।

মার্চের শুরুতেই নির্ঘণ্ট প্রকাশ, এপ্রিল জুড়ে চলবে ভোট, বাংলায় ফের ৮ দফায় নির্বাচন?

জানুয়ারিতেই সম্পূর্ণ ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। মার্চের শুরুতেই নির্ঘণ্ট ঘোষণা হতে পারে। এখন প্রশ্ন উঠছে, বাংলায় কি আট দফাতে ভোট হবে? এনিয়ে জল্পনা শুরু হয়েছে।

দেশে লড়াই হবে ইন্ডিয়ার ব্যানারে, বাংলায় বিজেপির বিরুদ্ধে লড়বে তৃণমূল, জানালেন মমতা

জোটের সদস্যরা আসন সমঝোতার বৈঠক করেছেন। বাংলায় কীভাবে লড়াই হবে, বৃহস্পতিবার এনিয়ে স্পষ্ট বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় বিজেপির বিরুদ্ধে লড়বে তৃণমূল কংগ্রেসই। তিনি বলেন, 'ইন্ডিয়া জোট সমগ্র ভারতবর্ষে থাকবে। বাংলায় তৃণমূল লড়বে।

INDIA Bloc: মমতা-শরদের মতে পার্থক্য, ইন্ডিয়া জোটে ভাঙনের সুর!

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীর মুখ হিসেবে মল্লিকার্জুন খাড়গের নাম প্রস্তাব করেছেন। এনিয়েই ভিন্ন মত শোনা গেল শরদ পাওয়ারের মুখে। তবে কি লোকসভা ভোটের আগেই ইন্ডিয়া জোট ভাঙনের পথে, এমন প্রশ্ন উঠতে শুরু করেছে।

INDIA Bloc: লোকসভার আগে আসন সমঝোতার বৈঠক, আলোচনায় বসছে ইন্ডিয়া জোট

মঙ্গলবার দিল্লিতে বসছে ইন্ডিয়া জোট। আগেই জানা গিয়েছিল, এই বৈঠকে আসন সমঝোতা নিয়ে আলোচনা হবে। বাংলার শাসক দল তৃণমূল তাদের সূত্রে স্থির থাকবে বলেই জানা গিয়েছে।

মোদীর সময় চেয়ে দিল্লি সফরে Mamata Banerjee, ইন্ডিয়া জোটের বৈঠকেও থাকছেন বাংলার মুখ্যমন্ত্রী!

মোদীকে চিঠি দিয়ে সময় চেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও তাঁর একাধিক কর্মসূচি রয়েছে। মহুয়া ইস্যুতে ফের একবার বাংলার শাসক দলের সঙ্গে কেন্দ্র তথা বিজেপি সরকারের সংঘাত চরমে পৌঁছেছে। এই আবহে মোদী-মমতা সাক্ষাৎ নতুন করে রাজনৈতিক মহলে জল্পনা শুরু করেছে।

সুদীপ-কল্যাণ থেকে অধীর-সুজন, মহুয়া ইস্যুতে একসুরে বিরোধীরা, ইন্ডিয়া জোটের প্রশংসায় Mamata Banerjee

শুক্রবার সংসদে মহুয়ার হয়ে সওয়াল করেছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সুদীপ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। মহুয়ার বহিষ্কারকে অন্যায় বলে মন্তব্য করেছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। মহুয়া ইস্যুতে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তাঁর মুখে ইন্ডিয়া জোটের প্রশংসাও শোনা গিয়েছে।

Trending Now