লোকসভার আসন ভাগাভাগিতে জোর দিচ্ছে Congress, বাম-তৃণমূলের সঙ্গে পৃথক বৈঠক করবে হাত শিবির

আসন রফা করতে তৎপর তৃণমূল নেতৃত্ব। এমনকি সময়ের মধ্যে আসন রফা সম্পূর্ণ না করলে তৃণমূল এককভাবে প্রার্থী দেবে বলেও জানিয়েছিল।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

লোকসভা নির্বাচনের বাকি আর কয়েকমাস। এবার আসন সমঝোতার দিকে মন দিয়েছে কংগ্রেস। আগামী ২০ জানুয়ারির মধ্যেই জোটের আসন সমঝোতার আলোচনা চূড়ান্ত করার সিদ্ধান্ত নিয়েছেন কংগ্রেস। সেই লক্ষ্যেই বৃহস্পতিবার সন্ধ্যাতেই ন্যাশনাল অ্যালায়েন্স কমিটির সঙ্গে বৈঠকে বসছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। এরপরই বাম ও তৃণমূলের সঙ্গে বৈঠকে বসবে কংগ্রেস।

লোকসভার আসন ভাগাভাগিতে জোর দিচ্ছে Congress, বাম-তৃণমূলের সঙ্গে পৃথক বৈঠক করবে হাত শিবির
লোকসভার আসন ভাগাভাগিতে জোর দিচ্ছে Congress, বাম-তৃণমূলের সঙ্গে পৃথক বৈঠক করবে হাত শিবির

আরও পড়ুন: বদলে গেল রাহুলের ‘ভারত ন্যায় যাত্রা’-র নাম, নতুন নামে কী চমক?

ইন্ডিয়া জোটের আসন সমঝোতার জন্যই গঠিত হয়েছে ন্যাশনাল অ্যালায়েন্স কমিটি। অশোক গেহলট, ভূপেশ বাঘেল, সলমন খুরশিদ, মোহন প্রকাশ সহ একাধিক নেতা ওই কমিটিতে রয়েছেন। আজ সন্ধ্যে ৬ টা নাগাদ বৈঠক শুরু হয়। জানা গিয়েছে, জোটের শরিক দলগুলির সঙ্গে পৃথক পৃথক বৈঠকে বসবে হাত শিবিরের হাইকম্যান্ড। সেই তালিকায় রয়েছে বাংলার প্রাক্তন ও বর্তমান শাসক দল সিপিএম ও তৃণমূল।

লোকসভার আসন ভাগাভাগিতে জোর দিচ্ছে Congress, বাম-তৃণমূলের সঙ্গে পৃথক বৈঠক করবে হাত শিবির

আসন ভাগাভাগি চূড়ান্ত করতে ২০২৩ সালের ৩১ ডিসেম্বরের ডেডলাইন দিয়েছিল তৃণমূল। চলতি মাসেই ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। এরপর নির্ঘণ্ট প্রকাশ কেবল সময়ের অপেক্ষা। তাই আসন রফা করতে তৎপর তৃণমূল নেতৃত্ব। এমনকি সময়ের মধ্যে আসন রফা সম্পূর্ণ না করলে তৃণমূল এককভাবে প্রার্থী দেবে বলেও জানিয়েছিল। এবার কংগ্রেস একটি নির্দিষ্ট দিন ঘোষণা করে জোটের সদস্য দলগুলিকে বার্তা দিল বলেই মনে করছে রাজনৈতিক মহল।

লোকসভার আসন ভাগাভাগিতে জোর দিচ্ছে Congress, বাম-তৃণমূলের সঙ্গে পৃথক বৈঠক করবে হাত শিবির

লোকসভার আসন ভাগাভাগিতে জোর দিচ্ছে Congress, বাম-তৃণমূলের সঙ্গে পৃথক বৈঠক করবে হাত শিবির

উল্লেখ্য, আসন সমঝোতার আলোচনার মধ্যেই তৃণমূল-কংগ্রেস তরজা দেখা গিয়েছে। সূত্রে খবর, কংগ্রেসকে মাত্র দুটি আসন ছাড়বে বলে ঠিক করেছে তৃণমূল । এনিয়ে কড়া জবাব দিতে গিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুর সাংসদ ক্ষোভ প্রকাশ করেছেন। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে তিনি বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে ওপেন চ্যালেঞ্জ করছি, যে কাউকে পাঠিয়ে দিন। যদি হারিয়ে দিতে পারেন রাজনীতি ছেড়ে দেব। আপনি নিজে আসুন, কত ক্ষমতা দেখি আপনার।’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন