বদলে গেল রাহুলের ‘ভারত ন্যায় যাত্রা’-র নাম, নতুন নামে কী চমক?

যাত্রা শুরুর মাত্র ১০ দিন আগে বদলে গেল ভারত ন্যায় যাত্রার নাম। নাম বদলের কারণ কী?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

বদলে গেল রাহুল গান্ধীর ‘ভারত ন্যায় যাত্রা’-র নাম। নামের সাথে জুড়ল ‘জোড়ো’ শব্দ। নতুন নাম হল, ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’। বৃহস্পতিবার কংগ্রেস নেতা জয়রাম রমেশ এই নাম বদলের কথা জানালেন। যেহেতু আগে রাহুলের ‘ভারত জোড়ো যাত্রা’ অত্যন্ত জনপ্রিয়তা পেয়েছিল, তাই নামের সাথে ‘জোড়ো’ শব্দটি যোগ করা হয়েছে বলে কংগ্রেস সূত্রে খবর।

আরও পড়ুন: বন্ধ চা বাগান, অবিলম্বে খোলার দাবিতে সুকান্তর নেতৃত্বে আলিপুরদুয়ারে প্রতিবাদ মিছিল বিজেপির

আগামী ১৪ জানুয়ারি মণিপুরের রাজধানী ইম্ফল থেকে রাহুল গান্ধী ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’ যাত্রা শুরু করবেন। সেই হিসাবে যাত্রা শুরুর মাত্র ১০ দিন আগে নাম পরিবর্তন করা হল কংগ্রেসের পক্ষ থেকে। গত বছর এরকমই ‘ভারত জোড়’ যাত্রায় বেরিয়েছিলেন রাহুল। উল্লেখযোগ্যভাবে দেশজুড়ে বেশ ভালো সমর্থন পেয়েছিলেন কংগ্রেস নেতা।

বদলে গেল রাহুলের 'ভারত ন্যায় যাত্রা'-র নাম, নতুন নামে কী চমক?
বদলে গেল রাহুলের ‘ভারত ন্যায় যাত্রা’-র নাম, নতুন নামে কী চমক?

কংগ্রেস সূত্রে খবর, এবার রাহুল পূর্ব থেকে পশ্চিম ভারতে যাত্রা করবেন। মোট যাত্রাপথ ৬,২০০ কিলোমিটারের। মণিপুর থেকে শুরু করে যাবেন মণিপুর, নাগাল্যান্ড, অসম, মেঘালয়, পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ়, রাজস্থান, গুজরাত এবং মহারাষ্ট্রে। মূল লক্ষ্য লোকসভা নির্বাচনের আগে জনসংযোগ স্থাপন করা।

বদলে গেল রাহুলের 'ভারত ন্যায় যাত্রা'-র নাম, নতুন নামে কী চমক?

বদলে গেল রাহুলের ‘ভারত ন্যায় যাত্রা’-র নাম, নতুন নামে কী চমক?

এদিন নাম পরিবর্তন প্রসঙ্গে জয়রাম রমেশ জানান, “কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব একটি বৈঠকে নাম পরিবর্তনের কথা স্থির করেছেন। কারণ, রাহুল গান্ধীর ‘ভারত জোড়ো যাত্রা’ নামটি মানুষের মনে গেঁথে গিয়েছে। এটা একটা ‘ব্র্যান্ড’-এর মতো তৈরি হয়েছে। তাই আমরা চাই ‘জোড়ো’ শব্দটি থাক।”

বদলে গেল রাহুলের 'ভারত ন্যায় যাত্রা'-র নাম, নতুন নামে কী চমক?

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত