আসন্ন লোকসভা নির্বাচনে কেন্দ্রের মোদী সরকারকে ক্ষমতাচ্যূত করতে একজোট হয়েছে বিরোধীরা। তৈরি হয়েছে ‘ইন্ডিয়া’। ভোটের ক্ষণ যত এগিয়ে আসছে ততই সক্রিয়তা বাড়ছে। ইতিমধ্যেই জোটের সদস্যরা আসন সমঝোতার বৈঠক করেছেন। বাংলায় কীভাবে লড়াই হবে, বৃহস্পতিবার এনিয়ে স্পষ্ট বার্তা দিলেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee on INDIA Bloc)।

আরও পড়ুন: “আমি কিছুই জানি না” রাম মন্দির উদ্বোধনে থাকবেন কিনা জবাব দিলেন মমতা
এদিন উত্তর ২৪ পরগনার দেগঙ্গায় এক কর্মীসভায় উপস্থিত ছিলেন খোদ তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, বাংলায় বিজেপির বিরুদ্ধে লড়বে তৃণমূল কংগ্রেসই। তিনি বলেন, ‘ইন্ডিয়া জোট (INDIA Bloc) সমগ্র ভারতবর্ষে থাকবে। বাংলায় তৃণমূল লড়বে। বাংলায় তৃণমূল কংগ্রেসই বিজেপিকে শিক্ষা দিতে পারে। তৃণমূল ছাড়া আর কোনও দল নয়।’ এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে বিজেপি-সিপিএম-কংগ্রেসকে আক্রমণ করে তৃণমূল সুপ্রিমো বলেন, ‘ওরা বালুকে অ্যারেস্ট করিয়েছে যাতে ভোটের কাজ করতে না পারে। সেই খুশিতে বাম-বিজেপি কংগ্রেস মিছিল করছে।’

ইন্ডিয়া জোটে অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য তৃণমূল। বাম, কংগ্রেস তাদের শরিক। কিন্তু এসবের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।
দেশে লড়াই হবে ইন্ডিয়ার ব্যানারে, বাংলায় বিজেপির বিরুদ্ধে লড়বে তৃণমূল, জানালেন মমতা

উল্লেখ্য, চলতি মাসের ১৯ তারিখ দিল্লিতে ইন্ডিয়া জোটের চতুর্থ বৈঠক হয়। মমতা বন্দ্যোপাধ্যায় সহ জোটের সদস্যরা উপস্থিত ছিলেন। ওই বৈঠকে আসন সমঝোতার আলোচনা হয়েছে বলে খবর। কংগ্রেস (Congress) দুটি আসন ছাড়ার প্রস্তাব দিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী। ৩১ ডিসেম্বরের মধ্যেই আসন ভাগাভাগি চূড়ান্ত করতে হবে বলে জানা গিয়েছে।



