“আমি কিছুই জানি না” রাম মন্দির উদ্বোধনে থাকবেন কিনা জবাব দিলেন মমতা

রাম মন্দির উদ্বোধন অনুষ্ঠানে কী হাজির থাকবেন মুখ্যমন্ত্রী? সাংবাদিক সম্মেলনে এই প্রশ্নের উত্তর দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নতুন বছরের ২২ শে জানুয়ারি উদ্বোধন হবে অযোধ্যায় রাম মন্দিরের (Ram Mandir)। উদ্বোধনী অনুষ্ঠানে থাকার জন্য বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সমাজের উচ্চ স্তরের ব্যক্তিদের ইতিমধ্যেই আমন্ত্রন জানানো হয়েছে। রাম মন্দির উদ্বোধন অনুষ্ঠানে কী হাজির থাকবেন মুখ্যমন্ত্রী? আজ এই সাংবাদিক সম্মেলনে এই ব্যাপারেই প্রশ্ন করা হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee)

mamota 1

আরও পড়ুনঃ ‘পুরনো চাল ভাতে বাড়ে, নতুন চাল আগে বাড়ে’, দলের নবীন-প্রবীণ বিতর্কের মাঝে মুখ খুললেন মমতা

সাংবাদিকদের (Journalist) এই প্রশ্নের উত্তরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ” হ্যাঁ ভাই তোমরা সব জানো, আমি কিছুই জানিনা” এরপর আর কোন কথা বলেননি তিনি এই প্রসঙ্গে। এরপর তিনি সোজা হেঁটে চলে যান হেলিপ্যাডের দিকে।

rammandir 2 1

২২ শে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানের পূজোতে বসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি বিরোধী দলের সমস্ত নেতাদেরও এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছিলেন। এর আগে সিপিএম-র সাধারণ সম্পাদক ‘সীতারাম ইয়েচুরি’ জানিয়েছিলেন তিনি উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন না।

“আমি কিছুই জানি না” উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন না মমতা? 

rammandir 4

প্রসঙ্গত উল্লেখ্য, রাজ্যের শাসক দলের তরফ থেকে আগেই তথ্য পাওয়া গিয়েছিল রাম মন্দির উদ্বোধনী অনুষ্ঠানে থাকছেন না তৃণমূল। কুণাল ঘোষ, তৃণমূলের মুখপাত্র জানিয়েছিলেন, ” বিজেপি (BJP) রামকে নির্বাচনী অ্যাজেন্ডা হিসেবে ব্যবহার করছে, আমরা এটি সমর্থন করিনা, সেই কারণেই রামমন্দির অনুষ্ঠানে আমরা থাকব না।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর