রবিবার ব্রিগেড (Brigade) থেকে কার্যত পশ্চিমবঙ্গে ‘ইন্ডি’ জোটের বিসর্জন দিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আসন সমঝোতা নিয়ে কংগ্রেসের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনেকদিন ধরে সমস্যা চলছিল। মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছিলেন ‘একলা চল’ নীতি। ৪২ আসনে এককভাবেই প্রার্থী ঘোষণা করাতে কংগ্রেস চূড়ান্ত আশাহত।

আরও পড়ুন : নজিরবিহীন ব্রিগেড, ৪২ প্রার্থী নিয়ে র্যাম্পে হাঁটবেন মুখ্যমন্ত্রী


কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ বলেছেন, “বুঝতে পারলাম না তৃণমূলের ওপর কীসের চাপ ছিল।” রাহুল গান্ধী (Rahul Gandhi) খোদ দাবী করেছিলেন জোট থেকে কেউ বেরোয়নি। রবিবার ব্রিগেড থেকে সব জল্পনার অবসান ঘটিয়ে দিয়েছে মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত নিয়ে খুশী নয় কংগ্রেস। সম্প্রতি কংগ্রেসকে যথেষ্ট আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
The Indian National Congress has repeatedly declared its desire to have a respectable seat-sharing agreement with the TMC in West Bengal. The Indian National Congress has always maintained that such an agreement has to be finalised through negotiations and not by unilateral…
— Jairam Ramesh (@Jairam_Ramesh) March 10, 2024
‘জনগণের গর্জন বিরোধীদের বিসর্জন’, ব্রিগেডের সভা থেকে বাংলায় ‘ইন্ডি’ জোটের বিসর্জন মুখ্যমন্ত্রীর
এই প্রসঙ্গকে সংসদে বলেছেন নরেন্দ্র মোদী (Narendra Modi)। রবিবার বিজেপি মুখপাত্র তৃণমূলের প্রার্থী তালিকাকে কংগ্রেসের ঝটকা বলে মন্তব্য করে বলেন, “দেখা যাচ্ছে রাহুল যেখানেই যাচ্ছেন বিরোধী জোট শুকিয়ে যাচ্ছে। যদিও বাংলা ছাড়া আর কোথাও ইন্ডিয়া জোট ব্যর্থ হয়েছে বলে জানা যায়নি। কম আসন পেলেও উত্তরপ্রদেশ এবং দিল্লিতে আপ এবং সমাজবাদী পার্টির সঙ্গে রফাই হয়েছে কংগ্রেসের।”









