নজিরবিহীন ব্রিগেড, ৪২ প্রার্থী নিয়ে র‍্যাম্পে হাঁটবেন মুখ্যমন্ত্রী

ব্রিগেডের মঞ্চ থেকে এবারের লোকসভা নির্বাচনের ৪২ টি আসনের প্রার্থী ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, ৪২ টি আসনের প্রার্থী তালিকা প্রকাশের পর সেই ৪২ জন প্রার্থী নিয়ে র‍্যাম্পে হাঁটবেন মুখ্যমন্ত্রী। এবারের ব্রিগেড কার্যত নজিরবিহীন হয়ে থাকবে রাজনীতির ইতিহাসে। 

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

জমজমাট রবিবার। যুবভারতীতে ডার্বি। পাশাপাশি লোকসভা নির্বাচনের প্রাক্কালে ব্রিগেডে আজ ‘জনগর্জন’ এর ডাক দিয়েছে শাসকদল। মূলত এই সভা থেকেই লোকসভা নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু করবে শাসকদল। আজ ব্রিগেডে মূল আকর্ষণ হল মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাধারণত ব্রিগেডের সাথে জড়িয়ে আছে বামেদের নাম। এইবার শাসকদলের নাম জড়াল ব্রিগেডের ঐতিহ্যের সাথে।

নজিরবিহীন ব্রিগেড, ৪২ প্রার্থী নিয়ে র‍্যাম্পে হাঁটবেন মুখ্যমন্ত্রী

আরও পড়ুন : সুপার সানডে তে সন্দেশখালি আছে সন্দেশখালিতেই, শক্তিপ্রদর্শন শাসক- বিরোধীর

ব্রিগেড থেকেই রাজ্যের ৪২ আসনে তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা করবে মুখ্যমন্ত্রী। থাকতে পারে আরও একাধিক চমক। ‘জনগণের গর্জন, বাংলা বিরোধীদের বিসর্জন’ এটাই ব্রিগেডের প্রচারের ট্যাগলাইন। অভিষেক বন্দ্যোপাধ্যায় জনগণের উদ্দেশ্যে লড়াইয়ের বার্তা দিয়েছেন। ব্রিগেডে এবার পৌঁছে মুখ্যমন্ত্রী র‍্যাম্পে হেঁটে জনগণের কাছে পৌঁছন তৃণমূল নেত্রী ও সেনাপতি।

নজিরবিহীন ব্রিগেড, ৪২ প্রার্থী নিয়ে র‍্যাম্পে হাঁটবেন মুখ্যমন্ত্রী
নজিরবিহীন ব্রিগেড, ৪২ প্রার্থী নিয়ে র‍্যাম্পে হাঁটবেন মুখ্যমন্ত্রী

নজিরবিহীন ব্রিগেড, ৪২ প্রার্থী নিয়ে র‍্যাম্পে হাঁটবেন মুখ্যমন্ত্রী

ব্রিগেডের মঞ্চ থেকে এবারের লোকসভা নির্বাচনের ৪২ টি আসনের প্রার্থী ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী নিজেই ঘোষণা করেছেন, ৪২ টি আসনের প্রার্থী তালিকা প্রকাশের পর সেই ৪২ জন প্রার্থী নিয়ে র‍্যাম্পে হাঁটবেন মুখ্যমন্ত্রী। এবারের ব্রিগেড কার্যত নজিরবিহীন হয়ে থাকবে রাজনীতির ইতিহাসে। মুখ্যমন্ত্রী বলেন, “কেন্দ্রীয় অত্যাচারের বিরুদ্ধে আমরা যে গর্জন করব, তার শক্তি দেবে কে? আপনারাই তো দেবেন। ১৮টা আসন ওদের দিয়ে দেখেছেন তো। অত্যাচার কী ভাবে বেড়েছে। তার বিরুদ্ধে গর্জন করার শক্তি আমাদের দেবেন তো?”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত