দক্ষিণ কলকাতায় বড় চমক তৃণমূলের, মালা রায়কে সরিয়ে প্রার্থী হচ্ছেন ডোনা গঙ্গোপাধ্যায়! #EXCLUSIVE

ডোনা গঙ্গোপাধ্যায়ের (Dona Ganguly) ওড়িশি নৃত্যশিল্পী নৃত্যশিল্পী হিসেবে জনপ্রিয়তা অর্জন করেছেন। কলকাতায় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, দুর্গা পুজো কার্নিভাল সহ বিভিন্ন সরকারি অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করতে দেখা গিয়েছে তাঁকে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

লোকসভা নির্বাচনের দিন ঘোষণার আগেই প্রার্থী তালিকা প্রকাশ করতে চলেছে তৃণমূল! প্রথা ভেঙে রবিবার ব্রিগেডে ৪২ আসনের প্রার্থীদের নাম ঘোষণা করবে শাসক শিবির। পুরনোদের মধ্যে অনেকের উপর আস্থা রয়েছে নেতৃত্বের। পাশাপাশি নতুন মুখেও চমক থাকতে পারে। শোনা যাচ্ছে, এক প্রাক্তন ক্রিকেটারের স্ত্রীকে প্রার্থী করতে পারেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কে তিনি? এই প্রশ্নের গুঞ্জন শুরু হয়েছে।

দক্ষিণ কলকাতায় বড় চমক তৃণমূলের, মালা রায়কে সরিয়ে প্রার্থী হচ্ছেন ডোনা গঙ্গোপাধ্যায়! #EXCLUSIVE

আরও পড়ুন: বালুরঘাটে সুকান্তর জয় সময়ের অপেক্ষা, কী উঠে এল নজরবন্দি-র জনমত সমীক্ষায়? #EXCLUSIVE

ভারতীয় জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়কে (Dona Ganguly) টিকিট দিতে পারে তৃণমূল। রাজ্য সরকারের বিভিন্ন অনুষ্ঠানে সৌরভ গঙ্গোপাধ্যায়কে দেখা যায়। তবে তাঁর সঙ্গে রাজনীতির সরাসরি কোনও যোগ নেই। সম্প্রতি দিদি নং ১-এর (Didi No 1) অনুষ্ঠানে একসঙ্গে দেখা গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় ও ডোনা গঙ্গোপাধ্যায়কে। তারপর থেকে জল্পনা আরও জোরালো হয়েছে। রবিবার ব্রিগেডের প্রার্থী তাঁর নাম থাকে কিনা সেদিকেই নজর রয়েছে।

দক্ষিণ কলকাতায় বড় চমক তৃণমূলের, মালা রায়কে সরিয়ে প্রার্থী হচ্ছেন ডোনা গঙ্গোপাধ্যায়! #EXCLUSIVE
দক্ষিণ কলকাতায় বড় চমক তৃণমূলের, মালা রায়কে সরিয়ে প্রার্থী হচ্ছেন ডোনা গঙ্গোপাধ্যায়! #EXCLUSIVE

খাস কলকাতার বেহালায় বড় হয়ে ওঠা ডোনা গঙ্গোপাধ্যায়ের। সাংস্কৃতিক জগতের এক বিশিষ্ট ব্যক্তিত্ব। ওড়িশি নৃত্যশিল্পী নৃত্যশিল্পী হিসেবে জনপ্রিয়তা অর্জন করেছেন। কলকাতায় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, দুর্গা পুজো কার্নিভাল সহ বিভিন্ন সরকারি অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করতে দেখা গিয়েছে তাঁকে। তবে রাজনীতিতে এখনও পা দেননি। তাঁকে প্রার্থী করে লোকসভায় মাস্টারস্ট্রোক দিতে পারে শাসক শিবির।

দক্ষিণ কলকাতায় বড় চমক তৃণমূলের, মালা রায়কে সরিয়ে প্রার্থী হচ্ছেন ডোনা গঙ্গোপাধ্যায়!

দক্ষিণ কলকাতায় বড় চমক তৃণমূলের, মালা রায়কে সরিয়ে প্রার্থী হচ্ছেন ডোনা গঙ্গোপাধ্যায়! #EXCLUSIVE

২০১৯ সালের নির্বাচনে মালা রায়কে (Mala Roy) দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্র থেকে টিকিট দিয়েছিল তৃণমূল। বিপুল ভোটে জয়লাভ করেছিলেন তিনি। ২০২৪-এও তাঁকে প্রার্থী করা হতে পারে বলে জানা গিয়েছিল, তবে বর্তমানে নাম উঠে আসছে ডোনার। মালা রায়কে অন্য আসন থেকে প্রার্থী করা হতে পারে বলে খবর।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন