সুপার সানডে তে সন্দেশখালি আছে সন্দেশখালিতেই, শক্তিপ্রদর্শন শাসক- বিরোধীর

সন্দেশখালি ইস্যুর বিরুদ্ধে সোচ্চার বিরোধীরা। বসিরহাটের সাংসদ নুসরাত জাহান একবারও সন্দেশখালি পরিদর্শনে যান নি। সোমবার সন্দেশখালি যাচ্ছে সিপিএমও।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

জমজমাট রবিবার। যুবভারতীতে ডার্বি। পাশাপাশি লোকসভা নির্বাচনের প্রাক্কালে ব্রিগেডে আজ ‘জনগর্জন’ এর ডাক দিয়েছে শাসকদল। মূলত এই সভা থেকেই লোকসভা নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু করবে শাসকদল। আজ ব্রিগেডে মূল আকর্ষণ হল মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাধারণত ব্রিগেডের সাথে জড়িয়ে আছে বামেদের নাম। এইবার শাসকদলের নাম জড়াল ব্রিগেডের ঐতিহ্যের সাথে।

সুপার সানডে তে সন্দেশখালি আছে সন্দেশখালিতেই, শক্তিপ্রদর্শন শাসক- বিরোধীর

আরও পড়ুন : রায়গঞ্জে প্রতিবাদ সভা বামেদের, প্রকাশিত হতে পারে লোকসভার প্রার্থী তালিকা!

ব্রিগেড থেকেই রাজ্যের ৪২ আসনে তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা করবে মুখ্যমন্ত্রী। থাকতে পারে আরও একাধিক চমক। ‘জনগণের গর্জন, বাংলা বিরোধীদের বিসর্জন’ এটাই ব্রিগেডের প্রচারের ট্যাগলাইন। ইতিমধ্যেই সন্দেশখালি ইস্যুতে উত্তাল রাজ্য রাজনীতি। গত ৫ জানুয়ারি রেশন দুর্নীতি মামলায় ইডি গিয়ে হামলার মুখে পড়ে। সেই ঘটনার প্রায় ৫৫ দিন পরে ধরা পড়ে মাষ্টারমাইন্ড শেখ শাহজাহান।

সুপার সানডে তে সন্দেশখালি আছে সন্দেশখালিতেই, শক্তিপ্রদর্শন শাসক- বিরোধীর

সন্দেশখালি ঘটনার পর হাইকোর্টের থেকে অনুমতি নিয়ে আজ প্রথম সেখানে সভা করবে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রাজ্যসভাপতি সুকান্ত মজুমদার। লোকসভা নির্বাচনে সন্দেশখালি নির্বাচনী প্রচারের অস্ত্র হয়ে উঠেছে বিজেপির। সন্দেশখালি ১ নম্বর ব্লকের ন্যাজাট থানা এলাকার দক্ষিণ আখরাতলায় এই সভার আয়োজন করেছে বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলা। এদিকে, ১০ দিনের পুলিশ হেফাজত শেষে আজ রবিবারই আদালতে পেশ করা হচ্ছে শেখ শাহজাহানকে। চারদিনের জন্য শাহজাহানকে হেফাজতে চায় সিবিআই।

সুপার সানডে তে সন্দেশখালি আছে সন্দেশখালিতেই, শক্তিপ্রদর্শন শাসক- বিরোধীর
সুপার সানডে তে সন্দেশখালি আছে সন্দেশখালিতেই, শক্তিপ্রদর্শন শাসক- বিরোধীর

সুপার সানডে তে সন্দেশখালি আছে সন্দেশখালিতেই, শক্তিপ্রদর্শন শাসক- বিরোধীর

হাইকোর্ট থেকে সন্দেশখালি থেকে সভা সকাল ১০ টা থেকে বিকেল ৫ টার মধ্যে শেষ করতে হবে। সভা থেকে কোন উস্কানিমূলক মন্তব্য করা যাবে না বলেও নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সন্দেশখালি ইস্যুর বিরুদ্ধে সোচ্চার বিরোধীরা। বসিরহাটের সাংসদ নুসরাত জাহান একবারও সন্দেশখালি পরিদর্শনে যান নি। সোমবার সন্দেশখালি যাচ্ছে সিপিএমও। আজ বিরোধী দল মহিলাদের জন্য কী বার্তা দেন সেদিকে নজর রাজনৈতিক মহলের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত