জমজমাট রবিবার। যুবভারতীতে ডার্বি। পাশাপাশি লোকসভা নির্বাচনের প্রাক্কালে ব্রিগেডে আজ ‘জনগর্জন’ এর ডাক দিয়েছে শাসকদল। মূলত এই সভা থেকেই লোকসভা নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু করবে শাসকদল। আজ ব্রিগেডে মূল আকর্ষণ হল মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাধারণত ব্রিগেডের সাথে জড়িয়ে আছে বামেদের নাম। এইবার শাসকদলের নাম জড়াল ব্রিগেডের ঐতিহ্যের সাথে।



আরও পড়ুন : বহরমপুরে অধীরকে চ্যালেঞ্জ তৃণমূলের, ঘাসফুল প্রার্থী ক্রিকেটার ইউসুফ পাঠান!
ব্রিগেড থেকেই রাজ্যের ৪২ আসনে তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা করবে মুখ্যমন্ত্রী। থাকতে পারে আরও একাধিক চমক। ‘জনগণের গর্জন, বাংলা বিরোধীদের বিসর্জন’ এটাই ব্রিগেডের প্রচারের ট্যাগলাইন। অভিষেক বন্দ্যোপাধ্যায় জনগণের উদ্দেশ্যে লড়াইয়ের বার্তা দিয়েছেন। ব্রিগেডে এবার পৌঁছে মুখ্যমন্ত্রী র্যাম্পে হেঁটে জনগণের কাছে পৌঁছন তৃণমূল নেত্রী ও সেনাপতি।



৪২ টি আসনের প্রার্থী তালিকা প্রকাশের পর সেই ৪২ জন প্রার্থী নিয়ে র্যাম্পে হাঁটবেন মুখ্যমন্ত্রী। এবারের ব্রিগেড কার্যত নজিরবিহীন হয়ে থাকবে রাজনীতির ইতিহাসে। এবারের লোকসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করল অভিষেক বন্দ্যোপাধ্যায়। ১) কোচবিহার: জগদীশ চন্দ্র বসুনিয়া, ২) আলিপুরদুয়ার: প্রকাশ্য চিক বড়াইক, ৩) জলপাইগুড়ি: নির্মল চন্দ্র রায়, ৪) দার্জিলিং: গোপাল লামা, ৫) রায়গঞ্জ: কৃষ্ণ কল্যানী, ৬) বালুরঘাট: বিপ্লব মিত্র, ৭) মালদা উত্তর: প্রসূন বন্দ্যোপাধ্যায়, ৮) মালদা দক্ষিণ: শাহনাজ আলী রহমান, ৯) জঙ্গিপুর: খলিলুর রহমান, ১০) বহরমপুর: ইউসুফ পাঠান, ১১) মুর্শিদাবাদ: আবু তাহের খান, ১২) কৃষ্ণনগর: মহুয়া মৈত্র, ১৩) রানাঘাট: মুকুটমণি অধিকারী,১৪) বনগাঁ: বিশ্বজিত্ দাস,১৫) ব্যারাকপুর: পার্থ ভৌমিক , ১৬) দমদম: সৌগত রায়, ১৭) বারাসাত: ডাঃ কাকলি ঘোষ দোস্তিদার, ১৮) বসিরহাট: হাজি নুরুল ইসলাম,

৪২ আসনে প্রার্থী ঘোষণা তৃণমূলের, ঘোষণা করলেন অভিষেক, পূর্ণাঙ্গ প্রার্থীতালিকায় কে কোন কেন্দ্রে?
১৯) জয়নগর: প্রতিমা মণ্ডল, ২০) মথুরাপুর: , ২১) ডায়মন্ড হারবার: অভিষেক বন্দ্যোপাধ্যায়, ২২) যাদবপুর: সায়নী ঘোষ, ২৩) কলকাতা দক্ষিণ: মালা রায়, ২৪) কলকাতা উত্তর: সুদীপ বন্দ্যোপাধ্যায়, ২৫) হাওড়া: প্রসূন বন্দ্যোপাধ্যায়, ২৬) উলুবেড়িয়া: সাজদা আহমেদ, ২৭) শ্রীরামপুর: কল্যাণ বন্দ্যোপাধ্যায়, ২৮) হুগলী: রচনা বন্দ্যোপাধ্যায়, ২৯) আরামবাগ: মিতালী বাগ, ৩০) তমলুক: দেবাংশু ভট্টাচার্য, ৩১) কাঁথি: উত্তম বারিক, ৩২) ঘাটাল: দীপক অধিকারী, ৩৩) ঝাড়গ্রাম: কালিপদ সরেন, ৩৪) মেদিনীপুর: জুন মালিয়া, ৩৫) পুরুলিয়া: শান্তিরাম মাহাতো, ৩৬) বাঁকুড়া: অরূপ চক্রবর্তী, ৩৭) বিষ্ণুপুর: সুজাতা মণ্ডল খাঁ, ৩৮) বর্ধমান পূর্ব: শর্মিলা সরকার, ৩৯) বর্ধমান-দুর্গাপুর: কীর্তি আজাদ, ৪০) আসানসোল: শত্রুঘ্ন সিনহা, ৪১) বোলপুর: অসিতকুমার মাল, ৪২) বীরভূম: শতাব্দী রায়। ‘গোটা দেশকে তৃণমূল পথ দেখাবে। বাংলায় তৃণমূল একা লড়বে’, ঘোষণা তৃণমূল সুপ্রিমোর।
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



