জনগর্জন সভা থেকে আসন্ন লোকসভা নির্বাচনের ৪২ জন প্রার্থীর নাম ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। বহরমপুরে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর বিপক্ষে বড় চমক শাসক দলের। টিকিট দেওয়া হল ভারতীয় দল এবং কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান!
আরও পড়ুন: জনতার উদ্দেশ্যে সাষ্টাঙ্গে প্রণাম, ব্রিগেডের র্যাম্পে অভিষেকের গর্জন!
প্রার্থী তালিকায় বেশ কিছু চমক দিল তৃণমূলের। একদিকে যেমন একাধিক বিধায়কদের টিকিট দেওয়া হল আবার একই সঙ্গে বরাবরের মতো তারকাদের নাম দেখা গেল প্রার্থী তালিকায়। রচনা বন্দ্যোপাধ্যায়, জুন মালিয়াদের পাশাপাশি টিকিট পেলেন ইউসুফ পাঠান। বহরমপুর থেকে তাঁকে প্রার্থী করা হল। তিনি কি পারবেন দীর্ঘদিনের সাংসদ অধীরকে হারাতে?

তৃণমূলের ৪২ আসনের প্রার্থীরা হলেন, কোচবিহার: জগদীশ চন্দ্র বসুনিয়া, আলিপুরদুয়ার: প্রকাশ্য চিক বড়াইক, জলপাইগুড়ি: নির্মল চন্দ্র রায়, দার্জিলিং: গোপাল লামা, রায়গঞ্জ: কৃষ্ণ কল্যানী, বালুরঘাট: বিপ্লব মিত্র, মালদা উত্তর: প্রসূন বন্দ্যোপাধ্যায়, মালদা দক্ষিণ: শাহনাজ আলী রহমান, জঙ্গিপুর: খলিলুর রহমান, বহরমপুর: ইউসুফ পাঠান, মুর্শিদাবাদ: আবু তাহের খান, কৃষ্ণনগর: মহুয়া মৈত্র, রানাঘাট: মুকুটমণি অধিকারী, বনগাঁ: বিশ্বজিত্ দাস, ব্যারাকপুর: পার্থ ভৌমিক, দমদম: সৌগত রায়, বারাসাত: ডাঃ কাকলি ঘোষ দস্তিদার, বসিরহাট: হাজি নুরুল ইসলাম, জয়নগর: প্রতিমা মণ্ডল, মথুরাপুর: বাপি হালদার।

বহরমপুরে অধীরকে চ্যালেঞ্জ তৃণমূলের, ঘাসফুল প্রার্থী ক্রিকেটার ইউসুফ পাঠান!
ডায়মন্ড হারবার: অভিষেক বন্দ্যোপাধ্যায়, যাদবপুর: সায়নী ঘোষ, কলকাতা দক্ষিণ: মালা রায়, কলকাতা উত্তর: সুদীপ বন্দ্যোপাধ্যায়, হাওড়া: প্রসূন বন্দ্যোপাধ্যায়, উলুবেড়িয়া: সাজদা আহমেদ, শ্রীরামপুর: কল্যাণ বন্দ্যোপাধ্যায়, হুগলী: রচনা বন্দ্যোপাধ্যায়, আরামবাগ: মিতালী বাগ, তমলুক: দেবাংশু ভট্টাচার্য, কাঁথি: উত্তম বারিক, ঘাটাল: দীপক অধিকারী।

ঝাড়গ্রাম: কালিপদ সোরেন, মেদিনীপুর: জুন মালিয়া, পুরুলিয়া: শান্তিরাম মাহাতো,বাঁকুড়া: অরূপ চক্রবর্তী, বিষ্ণুপুর: সুজাতা মণ্ডল খাঁ, বর্ধমান পূর্ব: শর্মিলা সরকার, বর্ধমান-দুর্গাপুর: কীর্তি আজাদ, আসানসোল: শত্রুঘ্ন সিনহা, বোলপুর: অসিতকুমার মাল, বীরভূম: শতাব্দী রায়।



