জনতার উদ্দেশ্যে সাষ্টাঙ্গে প্রণাম, ব্রিগেডের র‍্যাম্পে অভিষেকের গর্জন!

Abhishek Banerjee: আজকের ব্রিগেড বিজেপিকে বিসর্জন দেবার ব্রিগেড, আক্রমণ অভিষেকের। আজকের ব্রিগেড থেকেই লোকসভার ৪২ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে তৃণমূল।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

বহুপ্রতীক্ষিত জনগর্জন। আগেই বলেছেন, অনেক কথা জমে রয়েছে। সন্দেশখালি ইস্যু থেকে শুরু করে কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিজেপিতে যোগদান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কমবেশি প্রতিটি বিষয়ে নারী দিবসের প্রাক্কালে মুখ খুললেও তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এখনও সেভাবে কিছুই বলেননি। রবিবারের ব্রিগেডে এসেই র‍্যাম্পে হেঁটে সামনে বিপুল সংখ্যক কর্মী সমর্থকদের উদ্দেশ্যে সাষ্টাঙ্গে প্রণাম জানালেন তৃণমূলের সেকেন্ড-ইন-কম্যান্ড।

আরও পড়ুন: তমলুকে অভিজিৎ বনাম দেবাংশু! লোকসভা ভোটে ডোনাকে কোথায় প্রার্থী করবেন মমতা?

লোকসভা নির্বাচনের প্রচার শুরু করে দিল তৃণমূল। জনগর্জন সভা থেকে হুঙ্কার দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবারের সমাবেশের বিশেষ চমক, মঞ্চসজ্জায়। সামনে ৩২০ মিটার লম্বা বিশাল র‍্যাম্প, দু’পাশে ১০০ মিটার, অনেকটা যোগচিহ্নের মতো। এদিন মঞ্চ থেকে শুরু করেও র‍্যাম্পে হেঁটে হেঁটে বক্তৃতা করলেন অভিষেক। পৌঁছে যাবার চেষ্টা করলেন মানুষের কাছে।

অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন বক্তব্যের শুরুতেই বলেন, “দু’সপ্তাহের কম সময়ের মধ্যে ব্রিগেডে সমাবেশ ঘোষণা করেছিলাম। তৃণমূল বাদে বাকী দলগুলোর এরকম সমাবেশের প্রস্তুতি নিতে ছ’মাস লাগে। আমরা ১২ দিনে করে দেখালাম।” জনতার উদ্দেশ্যে অভিষেকের প্রশ্ন, দিদি না মোদী, উন্নয়নের গ্যারান্টি দেবে কে?

তৃণমূলের সেকেন্ড-ইন-কম্যান্ডের বক্তব্য, “জনগণের গর্জন আর বিজেপির বিসর্জন। এটা মানুষের ক্ষমতা প্রমাণের ব্রিগেড।” অন্যদিকে, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিজেপিতে যোগদান প্রসঙ্গে তিনি বলেন, “আমি বিচারপতি সম্পর্কে কিছু বলব না। তিনি প্রমাণ করে দিয়েছেন কাদের হয়ে তিনি কাজ করতেন।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন