উত্তরপ্রদেশে আপ-তৃণমূলের সমঝোতা, একটি আসনে কাকে প্রার্থী করবে মমতার দল?

সূত্রে খবর, গত বছর ডিসেম্বরে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) উত্তরপ্রদেশের একটি আসনে লড়তে চেয়েছিলেন।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

লোকসভা নির্বাচনের আগে আসন রফার আলোচনা শেষ করতে তৎপর ইন্ডিয়া জোট। দিল্লির মসনদ থেকে মোদীকে সরাতে তৈরি হয়েছিল এই জোট। শরিক দলগুলির মধ্যে মতপার্থক্যের জেরে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) একা লড়াই করার ঘোষণা করেছেন। এরইমধ্যে জানা যাচ্ছে, উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টির (Samajwadi Party) সঙ্গে আলোচনার মাধ্যমে প্রার্থী দিতে পারে তৃণমূল। কাকে প্রার্থী করা হবে? কটা আসন পেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল।

উত্তরপ্রদেশে আপ-তৃণমূলের সমঝোতা, একটি আসনে কাকে প্রার্থী করবে মমতার দল?

আরও পড়ুন: দিল্লিতে আসন বণ্টন চূড়ান্ত, কংগ্রেসকে কটি আসন ছাড়ছেন কেজরিওয়াল?

উত্তরপ্রদেশ দেশের বৃহত্তম রাজ্য (জনসংখ্যার নিরিখে)। এই রাজ্যের ৮০ টি লোকসভার আসন তাৎপর্যপূর্ণ। সূত্রে খবর, গত বছর ডিসেম্বরে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) উত্তরপ্রদেশের একটি আসনে লড়তে চেয়েছিলেন। সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব উত্তরপ্রদেশে (Uttar Pradesh) তৃণমূল কংগ্রেসকে একটি আসন ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। সেইমতই আসন্ন লোকসভা নির্বাচনে ওই রাজ্যের একটি আসনে প্রার্থী দেবে বাংলার শাসক দল। উল্লেখ্য, উত্তরপ্রদেশের ৮০ টি আসনের মধ্যে ১৭ টি আসন ইন্ডিয়া জোটের আরেক শরিক দল কংগ্রেসকে ছাড়ছে সমাজবাদী পার্টি।

উত্তরপ্রদেশে আপ-তৃণমূলের সমঝোতা, একটি আসনে কাকে প্রার্থী করবে মমতার দল?

উত্তরপ্রদেশের একটি আসনে রাজেশপতি ত্রিপাঠী বা তাঁর ছেলে ললিতেশকে প্রার্থী করতে পারে তৃণমূল (TMC)। রাজেশপতি ত্রিপাঠী (Rajeshpati Tripathi) ওই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমলনাথ ত্রিপাঠীর নাতি। ২০২১ সালের ২৫ অক্টোবর রাজেশপতি ত্রিপাঠী এবং তাঁর ছেলে ললিতেশ ত্রিপাঠী শিলিগুড়িতে এসে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন। উত্তরপ্রদেশের রাজনীতিতে ত্রিপাঠী পরিবারের গুরুত্ব অজানা নয়। সেই পরিচিতিকে কাজে লাগাতে চায় মমতার দল।

উত্তরপ্রদেশে আপ-তৃণমূলের সমঝোতা, একটি আসনে কাকে প্রার্থী করবে মমতার দল?

উত্তরপ্রদেশে আপ-তৃণমূলের সমঝোতা, একটি আসনে কাকে প্রার্থী করবে মমতার দল?
উত্তরপ্রদেশে আপ-তৃণমূলের সমঝোতা, একটি আসনে কাকে প্রার্থী করবে মমতার দল?

উল্লেখ্য, বাংলায় ‘একলা চলো’ নীতি গ্রহণ করেছে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। সূত্রে খবর, বাংলায় কংগ্রেসকে দুটি আসন ছাড়ার প্রস্তাব দিয়েছিল শাসক দল কিন্তু কংগ্রেস রাজি হয়নি। এরপরই মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, বাংলায় ৪২ আসনে একাই লড়বে তাঁর দল। যদিও কংগ্রেস আশা বজায় রেখেছে। কিন্তু এদিনও তৃণমূল স্পষ্ট জানিয়ে দিল, বাংলায় তাঁরা আসন বণ্টন করবে না।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত