জল্পনা বাড়িয়ে রাজ্য নির্বাচন কমিশনারের ইস্যুতে মুখ খুললেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। যেহেতু বর্তমান কমিশনার সৌরভ দাসের মেয়াদ শেষে ২৯ মে নতুন নির্বাচন কমিশনার দায়িত্ব নেওয়ার কথা ছিল। কিন্তু এখনও পর্যন্ত সেই ব্যাপারে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।
বিশ্ববিদ্যালয়গুলিতে সরাসরি হস্তক্ষেপ করল রাজভবন। সাপ্তাহিক রিপোর্ট পাঠানোর নির্দেশ দেওয়া হল। প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে উপাচার্যদের সংঘাত এখনও অনেকেরই
বিগত দিনে ঘটনাবলী থেকে শিক্ষা নিয়ে রাজ্যের তরফে একাধিক জেলায় কড়া নিরাপত্তা জারি করা হয়। শহরজুড়ে তাপপ্রবাহের পাশাপাশি চলছে কেন্দ্রীয় বাহিনীর টহলদারি। সম্প্রীতির বার্তা দিতে রাস্তায় নামলেন রাজ্যপাল। প্রথমে গেলেন লেক টাউনে হনুমান মন্দিরে। সেখানে পুজো দেওয়ার পর সোজা যান একবালপুরে সাধারণের সঙ্গে আড্ডায় পান করলেন শরবত। কথা বললেন স্থানীয় বিক্রেতাদের সঙ্গেও। জানালেন, বেঙ্গল উইল মেক এ নিউ ট্রেন্ড।
রাজ্যপাল রিষড়া থেকে বেরিয়ে আসার পরেই সরব হয়ে সৌগত রায় বলেন, উনি রিষড়ায় গিয়েছিলেন সেটা খুব ভালো ব্যাপার। আমরা প্রশংসা করছি। উনি যেভাবে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলছেন, তা ইতিবাচক। কিন্তু রাজ্যপালের জানা উচিত গোটা ঘটনার সূত্রপাত দিলীপ ঘোষ যাওয়ার পরেই।