CV Anand Bose: কলকাতা বিশ্ববিদ্যালয়ে আচমকাই হাজির রাজ্যপাল, খবর পেয়ে তড়িঘড়ি ক্যাম্পাসে উপাচার্য-রেজিস্ট্রার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: সোমবার সকালে আচমকাই কলকাতা বিশ্ববিদ্যালয়ে হাজির রাজ্যপাল সিভি আনন্দ বোস। তাঁর আসার খবর পেয়েই ক্যাম্পাসে আসেন উপাচার্য ও রেজিস্ট্রার। রাজ্যপালের আসার খবর আগে থেকে ছিল না, ফলে এদিন তাঁর আগমনে স্বাভাবিকভাবেই সকলে হতভম্ব হয়ে পড়ে।

আরও পড়ুন: Air India: মাঝ আকাশে ২ বিমানকর্মীকে মারধরের অভিযোগ, যাত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের

এদিন সকাল এগারোটা নাগাদ কলকাতা বিশ্ববিদ্যালয়ে আসেন রাজ্যপাল। পৌঁছে দেখেন কেউই ক্যাম্পাসে ছিলেন না। বিশ্ববিদ্যালয় সেনেট ও সিন্ডিকেট রুম ঘুরে দেখেন। তাঁর আসার প্রায় আধ ঘণ্টা পর ক্যাম্পাসে ঢোকেন উপাচার্য ও রেজিস্ট্রার। বিশ্ববিদ্যালয় পরিদর্শনের কথা থাকলেও তা সম্ভব হয়নি।

কলকাতা বিশ্ববিদ্যালয়ে আচমকাই হাজির রাজ্যাপাল, কি বললেন তিনি?
কলকাতা বিশ্ববিদ্যালয়ে আচমকাই হাজির রাজ্যাপাল, কি বললেন তিনি?

কলকাতা বিশ্ববিদ্যালয়ে আচমকাই হাজির রাজ্যাপাল, কি বললেন তিনি?

1667474133php2Ap42j
কলকাতা বিশ্ববিদ্যালয়ে আচমকাই হাজির রাজ্যাপাল, কি বললেন তিনি?

বিশ্ববিদ্যালয়ের তরফে যুক্তি দেওয়া হয়েছে, রাজ্যপালের আসার খবর ছিল না। কিন্তু রাজভবন থেকে জানানোর পরই উপাচার্যরা রওনা দেয়। অন্যদিকে, উপাচার্য ও রেজিস্ট্রার আসার ১০ মিনিটের মাথায় ক্যাম্পাস ছাড়েন রাজ্যপাল।

1668848582 news
কলকাতা বিশ্ববিদ্যালয়ে আচমকাই হাজির রাজ্যাপাল, কি বললেন তিনি?

দিন কয়েক আগেই রাজভবনের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়। জানানো হয়, প্রতি সপ্তাহে উপাচার্যদের রিপোর্ট পেশ করতে হবে। বিশ্ববিদ্যালয়ে কি কি ঘটেছে তা বিস্তারিত উল্লেখ করতে হবে।

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন