Air India: মাঝ আকাশে ২ বিমানকর্মীকে মারধরের অভিযোগ, যাত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: বিমানে একের পর এক কাণ্ড ঘটেই চলছে! কখনও মদ্যপ অবস্থায় সহযাত্রীর গায়ে প্রস্রাব! আবার কখনও বিমানের টয়লেটে বসে ধূমপান! একের পর ঘটনায় লেগেই রয়েছে। ফের একবার বিমানে আশ্চর্যজনক ঘটনা ঘটল। বিমানে বসে ২ বিমান কর্মীকে মারধরের অভিযোগ উঠল। আর এই ঘটনার জেরে লন্ডনের উদ্দেশে উড়ে গিয়েও দিল্লি ফিরল Air India-র ওই বিমান!

আরও পড়ুন: Road Accident: নিয়ন্ত্রণ হারিয়ে বিপত্তি! সিগন্যালে দাঁড়িয়ে থাকা বাইক-ডাম্পারে ধাক্কা, মৃত ৪

WhatsApp Image 2023 04 10 at 12.59.00 PM

জানা গিয়েছে, সোমবার এয়ার ইন্ডিয়ার বিমানে ঘটনাটি ঘটেছে। এয়ার ইন্ডিয়ার AI111 বিমানটি দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশে উড়ে গিয়েছিল। এরপরেই মাঝ আকাশে বিমানে থাকা এক যাত্রীদের সঙ্গে ২জন কর্মীদের বচসা শুরু হয়। আর ওই বচসা বাড়তে থাকলে দুই বিমান কর্মীকে মারধরও করেন ওই যাত্রী। তাকে বারবার সতর্ক করা হলে সে কোনও কথাই শুনতে রাজি হননি।

WhatsApp Image 2023 04 10 at 12.59.00 PM 1

অবশেষে, পাইলট ওই বিমানটিকে দিল্লিতে ফিরিয়ে আনেন। ঘটনায় আহত হয়েছেন দুই বিমানকর্মী। এরপরে রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান অবতরণের পরই ওই ব্যক্তিকে নিরাপত্তারক্ষীদের হাতে তুলে দেওয়া হয়। পাশাপাশি এয়ার ইন্ডিয়া পুলিশে ওই যাত্রীর বিরুদ্ধে অভিযোগও দায়ের করে।

মাঝ আকাশে ২ বিমানকর্মীকে মারধরের অভিযোগ, লন্ডনের উদ্দেশে উড়ে গিয়েও দিল্লি ফিরল বিমান

WhatsApp Image 2023 04 10 at 12.59.00 PM 2
মাঝ আকাশে ২ বিমানকর্মীকে মারধরের অভিযোগ, লন্ডনের উদ্দেশে উড়ে গিয়েও দিল্লি ফিরল বিমান

প্রসঙ্গত, এর আগেও ফ্লাইটে বৃদ্ধার গায়ে ‘প্রস্রাব’ করার অভিযোগ উঠেছিল মদ্যপ যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছিল নিউইয়র্ক থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে বিজনেস ক্লাসে বসে থাকা ৭০ বছর বয়সী এক মহিলা যাত্রীর সঙ্গে। আর এই ঘটনার পর থেকেই শোরগোল ছড়িয়ে পড়ে। তারপরে গত মাসে এয়ার ইন্ডিয়ার লন্ডন থেকে মুম্বইগামী একটি বিমানে এক যাত্রীকে ধূমপান করতে দেখা যায়। তাঁর বিরুদ্ধেও মামলা দায়ের করেছে বিমান কর্তৃপক্ষ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত