নজরবন্দি ব্যুরো: নিয়ন্ত্রণ হারিয়েই ঘটল বিপত্তি! সিগন্যালে দাঁড়িয়ে থাকা বাইক-ডাম্পারে গাড়িতে সজোরে ধাক্কা। দুর্ঘটনার কবলে প্রাণ হারাল ৪ জন। পাশাপাশি আহত হয়েছেন আরও ২ জন। এই দুর্ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে লেক টাউন থানার পুলিশ।
আরও পড়ুন: সুপার কাপের প্রথম ম্যাচ! মোহনবাগানে আশিকের বিকল্প হিসেবে খেলতে পারেন এই ফুটবলার



জানা গিয়েছে, ভোররাতে দুরন্ত গতিতে ছুটে আসা একটি এসইভি ধাক্কা মারে সিগন্যালে দাঁড়িয়ে থাকা বাইক ও ডাম্পারে। বেপরোয়া গাড়ির ধাক্কায় বাইক আরোহী ছিটকে পড়েন। বর্তমানে ওই বাইক আরোহী আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। অন্যদিকে, ওই গাড়িতে থাকা মহিলা-সহ মোট পাঁচ জনের মধ্যে ৩ জনের মৃত্যু হয়েছে। অপর ২ জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে ভিআইপি রোডে। ভিআইপি রোডের দমদম পার্কের কাছে ঘটেছে।



সূত্রের খবর, একটি ডাম্পার লেক টাউন থেকে এয়ারপোর্টের দিকে যাচ্ছিল। ভিআইপি রোডের উপর দমদম পার্ক সিগন্যালে দাঁড়িয়ে ছিল সেটি। আর তার ঠিক পিছনেই একটি বাইক দাঁড়িয়েছিল। অন্যদিক থেকে বেপরোয়া গতিতে ছুটে আসা একটি SUV প্রথমে বাইকটিকে পিছন থেকে ধাক্কা মারে। এরপরেই বাইকে ধাক্কা লাগলে ওই বাইক আরোহী ছিটকে পরে। তারপর ওই SUV টি সজোরে ধাক্কা মারে সামনের ডাম্পারে।
নিয়ন্ত্রণ হারিয়ে বিপত্তি, দুর্ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই গাড়িতে থাকা মহিলা-সহ মোট পাঁচ জন ছিল। তাঁদের মধ্যে ঘটনাস্থলেই মৃত্যু হয় ২ জনের। বাকিদের হাসপাতালে নিয়ে গেলে সেখানেও ২ জনের মৃত্যু হয়। বর্তমানে বাকি ২ জন গুরুত্বর অবস্থায় চিকিৎসাধীন। ইতিমধ্যেই লেক টাউন থানার পুলিশ দুর্ঘটনার তদন্তে নেমেছে।








