নজরবন্দি ব্যুরো: এবছর একটুর জন্য হাতছাড়া হয়েছে লিগশিল্ড। যার ফলে এফসি চ্যাম্পিয়নস লিগ খেলার সুযোগ হারিয়েছে এটিকে মোহনবাগান। এবার শেষ ভরসা এফসি কাপ। আর এফসি কাপ খেলতে গেলে অবশ্যই জিততেই হবে ‘সুপার কাপে’।
আরও পড়ুন: Weather update: আরও চড়বে দক্ষিণবঙ্গে তাপমাত্রার পারদ, তাপপ্রবাহের সতর্কতা জারি!

সেজন্য গত ২ এপ্রিল থেকেই দল নিয়ে পুরোদমে অনুশীলন করেছে বাগানের হেডস্যার। দলের সাথে অনুশীলন করেছেন অজি তারকা দিমিত্রি পেত্রাতোস। আজ সোমবার মাঞ্জেরীর পায়ানাদ স্টেডিয়ামে গোকুলাম কেরালা এফসির মুখোমুখি হবে এটিকে মোহনবাগান। গত এফসিকাপ ম্যাচে তাদের কাছে পরাজিত হলেও এবার সুপার কাপে তাদের বিরুদ্ধে জয় দিয়েই অভিযান শুরু করতে চায় বাগান শিবির। সেইমতো নিজেদের দল সাজাতে মরিয়া বাগান কোচ হুয়ান ফেরেন্দো। বর্তমানে নিজের চোট সারিয়ে দলে ফিরে এসেছেন সবুজ-মেরুন তারকা তিরি।

যার ফলে স্লাভকোর পাশাপাশি তার উপরে ভরসা করেই ডিফেন্স সাজাতে পারেন স্প্যানিশ কোচ। অন্যদিকে শেষ প্রাকটিসে ও যথেষ্ট চনমনে থাকলেন মরোক্কান তারকা হুগো বুমোস ও অজি তারকা দিমিত্র পেত্রাতোস। তবুও যেন চিন্তা কিছুতেই কমছে না মোহনবাগানের।
সুপার কাপের প্রথম ম্যাচ, এফসি কাপ খেলতে গেলে অবশ্যই জিততেই হবে সুপার কাপে

আসলে দলের সাথে অনুশীলন করলেও ফিট হননি উইঙ্গার আশিক কুরুনিয়ান। আজ তাঁর খেলা নিয়ে রয়েছে সংসয়। সেজন্য তাঁর বিকল্প হিসেবে দলে আসতে পারেন তরুণ ফুটবলার জামশেদ নাসিরির ছেলে কিয়ান নাসিরি। সেজন্যই জুনিয়র দল থেকে সুপার কাপের জন্য তাঁকে উড়িয়ে আনার কেরালায়। অন্যদিকে রিলায়েন্স ডেভলপমেন্ট লিগের কথা মাথায় রেখে ফারদিন আলি মোল্লা ও সুহেল ভাটদের রাখা হলেও সেই লিগ শেষ হতেই সুপার কাপে যোগ দেবেন এই তারকারা।



