Weather update: আরও চড়বে দক্ষিণবঙ্গে তাপমাত্রার পারদ, তাপপ্রবাহের সতর্কতা জারি!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: আজ অর্থাৎ সোমবার থেকেই আরও বাড়বে দক্ষিণবঙ্গ সহ কলকাতার তাপমাত্রা! বাংলায় এখন তীব্র দাবদাহের সম্ভাবনা! শুধু তাই নয় বইতে পারে লু ও! চলতি সপ্তাহেই তাপমাত্রা পৌঁছাবে ৪০ডিগ্রিতে। পাশাপাশি একাধিক জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। জানুন আজকের আবহাওয়ার পূর্বাভাস…

আরও পড়ুন: Horoscope: সোমে ভবিষ্যতে উন্নতি, জীবনে ফিরবে সৌভাগ্য, জানুন রাশিফল

WhatsApp Image 2023 04 10 at 10.46.35 AM

প্রসঙ্গত, গত সপ্তাহজুড়ে তবুও বৃষ্টির জেরে কিছুটা ঠান্ডা ভাব ছিল। কিন্তু এই সপ্তাহে তেমন কোনও সম্ভাবনা নেই। বরং শুষ্ক আবহাওয়ার জেরে অস্বস্তি বাড়বে কলকাতায়। শুধু তাই নয়, বড়সড় বদল আসতে পারে আবহাওয়াতে। একধাক্কায় ৫ ডিগ্রি বাড়তে চলছে বাংলার তাপমাত্রা। অর্থাৎ চৈত্রেই যদিও তাপমাত্রার এতটা বেড়ে যায়, তাহলে আগামী কয়েকমাস রাজ্যবাসীদের জন্য আরও কঠিন হতে চলছে! কিন্তু বৃষ্টির দেখা কি মিলবে?

WhatsApp Image 2023 04 10 at 10.46.35 AM 1

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৫ দিনে একধাক্কায় তাপমাত্রা ৫ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। পাশাপাশি, দক্ষিণবঙ্গের কোনও জেলায় আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। তবে ভিজবে উত্তরবঙ্গ। উত্তরের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি। হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে। দার্জিলিং ও কালিম্পংয়ে বৃষ্টির সম্ভাবনা বেশি।

আরও চড়বে দক্ষিণবঙ্গে তাপমাত্রার পারদ, তীব্র দাবদাহের সম্ভাবনা

WhatsApp Image 2023 04 10 at 10.46.35 AM 2
আরও চড়বে দক্ষিণবঙ্গে তাপমাত্রার পারদ, তীব্র দাবদাহের সম্ভাবনা

আজ, সোমবার, কলকাতায় মূলত মেঘাচ্ছন্ন আকাশ। বৃষ্টির সম্ভাবনা নেই। তাপমাত্রা আরো একটু বাড়বে। কলকাতায় বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি! আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস। তবে এই সপ্তাহেই ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে কলকাতার তাপমাত্রা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত