CV Ananda Bose: সম্প্রীতির বার্তা দিতে রাস্তায় নামলেন রাজ্যপাল, সাধারণের সঙ্গে আড্ডায় পান করলেন শরবত

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রামনবমীর মিছিলকে ঘিরে রাজ্যের একাধিক জায়গায় অশান্তি ছড়িয়েছিল। সেই ঘটনার পরেই কড়া মন্তব্য করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এবার হনুমান জয়ন্তীর দিনে মানুষের ভিড়ে মিশে গিয়ে কথা বললেন রাজ্যপাল। পূর্ব নির্ধারিত কোনও কর্মসূচি না থাকলেও এদিন সকালে হনুমান মন্দিরে পুজো দিলেন তিনি। এরপরে যান একবালপুরে। সাধারণ মানুষের সঙ্গে কথা বললেন তিনি।

আরও পড়ুনঃ DA Protest: ডিএ আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকে বসুক রাজ্য, নির্দেশ কলকাতা হাইকোর্টের

বিগত দিনে ঘটনাবলী থেকে শিক্ষা নিয়ে রাজ্যের তরফে একাধিক জেলায় কড়া নিরাপত্তা জারি করা হয়। শহরজুড়ে তাপপ্রবাহের পাশাপাশি চলছে কেন্দ্রীয় বাহিনীর টহলদারি। সম্প্রীতির বার্তা দিতে রাস্তায় নামলেন রাজ্যপাল। প্রথমে গেলেন লেক টাউনে হনুমান মন্দিরে। সেখানে পুজো দেওয়ার পর সোজা যান একবালপুরে সাধারণের সঙ্গে আড্ডায় পান করলেন শরবত। কথা বললেন স্থানীয় বিক্রেতাদের সঙ্গেও। জানালেন, বেঙ্গল উইল মেক এ নিউ ট্রেন্ড।

vlcsnap 2023 04 06 13h30m21s442
সম্প্রীতির বার্তা দিতে রাস্তায় নামলেন রাজ্যপাল, সাধারণের সঙ্গে আড্ডায় পান করলেন শরবত

এর আগে রাজ্যপাল পদে এহেন ভূমিকায় অন্য কাউকে দেখা যায়নি। এমনটাই জানাচ্ছে রাজনৈতিক মহল। একেবারে একটি তরমুজের দোকানে গিয়ে দোকানির সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন। তারপর এগিয়ে চলে সরু ঘিঞ্জি গলি ধরেই। তাঁকে দেখতে পেয়েই সাধারণ মানুষ জমায়েত করতে থাকে। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে আশ্বাস দিলেন রাজ্যপাল

সম্প্রীতির বার্তা দিতে রাস্তায় নামলেন রাজ্যপাল, সাধারণের সঙ্গে আড্ডায় পান করলেন শরবত

vlcsnap 2023 04 06 13h33m49s101

পোস্তা গিয়ে ছাতুর সরবতের দোকানে গিয়ে খেলেন ছাতু। আর পাঁচজনের মতো সাধারণ গ্লাসেই দিলেন চুমুক। তাঁর আগে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, এলাকায় কোনও অশান্তি নেই, এটা দেখেই খুব খুশি। আজ একটা গুরুত্বপূর্ণ দিন, খুশির দিন। সবার সঙ্গে কথা বলে ভাল লাগল। শান্তি রক্ষার্থে বাংলা আগামী দিনে দৃষ্টান্ত স্থাপন করবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন