পঞ্চায়েতের আগেই উত্তপ্ত রাজ্য-রাজনীতি! মনোনয়ন পর্বে হিংসা, অশান্তি , বোমাবাজি! সব মিলিয়ে রীতিমত রণক্ষেত্রে বাংলা। রাজ্যের একাধিক প্রান্ত থেকে উঠে আসছে একের পর এক খুনের ঘটনা। এহেন পরিস্থিতিতে শুক্রবার বিধ্বস্ত ভাঙড় পরিদর্শনে গেছিলেন রাজ্যপাল। সেখানে স্থানীয়দের সঙ্গে কথা বলে হিংসার বিরুদ্ধে কড়া বার্তা দেন তিনি। এরপরেই শনিবার সকালেই রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিন্হাকে তলব করেন রাজ্যপাল।
পঞ্চায়তেরে দিনক্ষণ ঘোষণা হতেই উত্তপ্ত রাজ্য! মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে বঙ্গজুড়ে একের পর এক অশান্তির ঘটনা প্রকাশ্যে এসেছে। ইতিমধ্যেই এই সব হিংসার ঘটনায় রাজ্যকে তলব করেছে কলকাতা হাইকোর্ট। পাশাপাশি আসন্ন পঞ্চায়েতে রাজ্যের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী থাকবেই বলে জানিয়েছে আদালত।
নজরবন্দি ব্যুরো: পঞ্চায়েত ভোটের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে পাল্লা দিয়ে বিভিন্ন জায়গায় অশান্তির খবর সামনে আসছে। এর জন্যে কার্যত রাজ্যপালকেই কাঠগড়ায় তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।...
মনোনয়নের প্রথম দিনই থেকেই রাজ্যের একাধিক প্রান্ত থেকে এসেছে অশান্তির খবর। ইতিমধ্যেই ডোমকল, খড়গ্রাম-সহ একাধিক জায়গায় গন্ডগোলের ছবি প্রকাশ্যে এসেছে! এহেন পরিস্থিতিতে বাংলাজুড়ে অবাধ-শান্তিপূর্ণ নির্বাচনের দাবিতে রাজ্যপালের দ্বারস্থ হল বঙ্গ বিজেপি।