নজরবন্দি ব্যুরো: এই শয়তানের খেলা শেষ হওয়া উচিৎ, এমন ভাষাতেই ভাঙড়ে অশান্তির প্রেক্ষিতে কড়া বিবৃতি সামনে এল রাজ্যপাল সিভি আনন্দ বোসের।পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন ঘিরে অশান্ত হয়েছে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়। শুক্রবার অশান্ত ভাঙড়ে যাবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। পরিদর্শন করবেন একাধিক এলাকা, যাবেন বিডিও অফিসে। শুধু ভাঙড় নয়, যাবেন ক্যানিং এবং তাঁর আশেপাশের যে জায়গাগুলো উত্তপ্ত হয়েছে যাওয়ার সম্ভাবনা রয়েছে রাজ্যপালের। রাজ্য প্রশাসনকে আর্জি জানানো হয়েছে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা রাখার। রাজভবন সূত্রে খবর, রাজ্যপাল শুক্রবার নিজের পূর্ব নির্ধারিত সব কর্মসূচি বাতিল করেছেন ।
আরও পড়ুন:অশান্তি-খুন, ক্ষোভের থেকে পুলিশমন্ত্রীর পদত্যাগ চাই দাবি নওসাদ সিদ্দিকির


বৃহস্পতিবার রাতে ঘটনা শোনার পরে শুক্রবার ভাঙর যাওয়ার সিদ্ধান্ত নেন রাজ্য়পাল। প্রসঙ্গত, গতকাল রাজ্য়পাল এক বিবৃতিতে বলেন , ‘এটা দেখে আরও অবাক, আরও বিস্মিত হচ্ছি যে মিডিয়াও দুষ্কৃতীদের দ্বারা আক্রান্ত। নির্বাচনে জয় হয় ভোট গণনার উপর নির্ভর করে, মৃতদেহ গণনার উপর নয়। গুন্ডা, দুষ্কৃতীদের শাসন করতে দেওয়া হবে না। যখন সংবাদমাধ্যম আক্রান্ত, তখন ধরে নিতে হবে গণমাধ্যম আক্রান্ত। সংবিধান আক্রান্ত। এই শয়তানের খেলা শেষ হওয়া উচিত, শেষ হবে। শেষের শুরুটা হবে পশ্চিমবঙ্গে।’

প্রসঙ্গত, পঞ্চায়েত ভোটে মনোনয়ন দাখিল করাকে কেন্দ্র করে তুমুল অশান্ত হয়ে ওঠে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়। আইএসএফ তৃণমূল সংঘর্ষে গত বৃহস্পতিবার আরও একজনের মৃত্যুর ঘটনা ঘটে। আর এতে ভাঙড়ে নির্বাচনী অশান্তিতে মৃত বেড়ে দাঁড়িয়েছে ৩। পানা পুকুর মোড় এলাকায় মৃতদেহ পড়েছিল এক যুবকের। কাশিপুর থানার পুলিশ সেই মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
চোপড়ার পর দফায় দফায় অশান্ত হয় ভাঙড়। গুলিবিদ্ধ হয়ে এক কর্মীর মৃত্যু হয়েছে বলে দাবি আইএসএফের। মৃত আইএসএফ কর্মীর নাম মহম্মদ মহিদ্দিন মোল্লা। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। তৃণমূলের দুষ্কৃতীদের গুলিতে তাঁদের কর্মীর মৃত্যু হয়েছে বলে আইএসএফের তরফে দাবি করা হয়েছে।


এই শয়তানের খেলা শেষ হওয়া উচিত, রাজ্যপাল সি ভি আনন্দ বোস

উল্লেখ্য যে, বৃহস্পতিবার অশান্তি-খুন, ক্ষোভের থেকে পুলিশমন্ত্রীর পদত্যাগ চাই দাবি করেছেন নওসাদ সিদ্দিকির। ভাঙড়ের ঘটনা নিয়ে সংবাদমাধ্যম তীব্র ক্ষোভ প্রকাশ করেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি৷ ভাঙড়ে বৃহস্পতিবার সকাল থেকেই নতুন করে অশান্তি ছড়ায় ৷ ইতিমধ্যে এক জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে৷ আর এতেই ক্ষোভে ফেটে পড়েন ভাঙড়ের বিধায়ক নওশাদ৷ তিনি নির্বাচন কমিশনের সামনে দাঁড়িয়ে ক্ষোভে ফেটে পড়েন৷ বিধায়ক নওসাদ সিদ্দিকি সাংবাদিকদের বলেন, ‘পুলিশমন্ত্রীর পদত্যাগ চাই৷’ প্রসঙ্গত, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতেই স্বরাষ্ট্র এবং পুলিশ দফতর হাতে রয়েছে।








