Panchayat Election: অবাধ-শান্তিপূর্ণ নির্বাচনের দাবিতে রাজ্যপালের দ্বারস্থ বঙ্গ বিজেপি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: আসন্ন পঞ্চায়েত নির্বাচন! ইতিমধ্যেই পঞ্চায়েতের দিনক্ষণ ঘোষণা হতেই ময়দানে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলি। আর এই মুহূর্তে মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে রাজ্যজুড়ে একের পর এক অভিযোগ উঠে আসছে। মনোনয়নের প্রথম দিনই রাজ্যের একাধিক প্রান্ত থেকে এসেছে অশান্তির খবর।ডোমকল, খড়গ্রাম-সহ একাধিক জায়গায় গন্ডগোলের ছবি প্রকাশ্যে এসেছে! এহেন পরিস্থিতিতে বাংলাজুড়ে অবাধ-শান্তিপূর্ণ নির্বাচনের দাবিতে রাজ্যপালের দ্বারস্থ হল বঙ্গ বিজেপি।

আরও পড়ুন: Panchayet Election: মনোনয়নে অশান্তির জের! রিপোর্ট তলব নির্বাচন কমিশনের

জানা গিয়েছে, এদিন বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার সহ বঙ্গ বিজেপির এক প্রতিনিধি দল রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করেন। রাজ্য নির্বাচন কমিশন ভোটের যে নির্ঘণ্ট প্রকাশ করেছে তা নিয়েও রাজ্যপালকে অভিযোগের পাশাপাশি নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর আর্জি জানিয়েছে বঙ্গ বিজেপি। এদিন রাজ্যপালের সঙ্গে দেখা করে বিজেপি সভাপতি সকান্ত মজুমদার তাঁর সোশ্যাল সাইটে লেখেন, “গণতন্ত্রের শেষ ধাপ ত্রিস্তর পঞ্চায়েত। অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের দাবিতে রাজ্যপাল সিভি আনন্দ বোসের কাছে রাজ্য বিজেপির প্রতিনিধি দল নিয়ে হাজির হয়ে আমাদের দাবি দাওয়া পেশ করলাম। গণতন্ত্র রক্ষার্থে মহামহিম সমস্ত উদ্যোগ নেবেন বলে আশ্বাস দিয়েছেন।”

অবাধ-শান্তিপূর্ণ নির্বাচনের দাবিতে রাজ্যপালের দ্বারস্থ বঙ্গ বিজেপি, কেন্দ্রীয় বাহিনীর আর্জি জানালেন নেতৃত্বরা
অবাধ-শান্তিপূর্ণ নির্বাচনের দাবিতে রাজ্যপালের দ্বারস্থ বঙ্গ বিজেপি, কেন্দ্রীয় বাহিনীর আর্জি জানালেন নেতৃত্বরা

রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ ভেঙে গিয়েছে, এই অভিযোগ বারংবারই করে থাকেন রাজ্য বিজেপি নেতারা। মনোনয়নপত্র জমা দেওয়ার প্রথম দিনেই মুর্শিদাবাদে খুনের ঘটনা সামনে এসেছে। দ্বিতীয় দিনেও রাজ্যের একাধিক জায়গায়, যেমন ডোমকল, খড়গ্রামে গন্ডগোলের ছবি প্রকাশ্যে এসেছে! এখনই রাজ্যের এমন পরিস্থিতি হয়, তাহলে কীভাবে সুষ্ঠুভাবে পঞ্চায়েত নির্বাচন পরিচালনা করবে রাজ্য পুলিশ? ইতিমধ্যেই এই প্রশ্ন তুলেছে বিরোধী রাজনৈতিক দলগুলি। রাজ্য পুলিশের ওপর আস্থা নেই! একথা জানিয়ে শুক্রবারই শান্তিপূর্ণ ভোটের আবেদনে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে বিজেপি এবং কংগ্রেস।

অবাধ-শান্তিপূর্ণ নির্বাচনের দাবিতে রাজ্যপালের দ্বারস্থ বঙ্গ বিজেপি, কেন্দ্রীয় বাহিনীর আর্জি জানালেন নেতৃত্বরা

অন্যদিকে, খুনের ঘটনায় কোনও ভাবেই রাজ্য পুলিশের উপর ভরসা রাখতে পারছে না কংগ্রেস! তাই এবার এপ্রসঙ্গে সরাসরি রাজ্যপালের কাছে আর্জি জানিয়ে চিঠি পাঠালেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। চিঠিতে লেখন, “বর্তমানে পশ্চিমবঙ্গে জঙ্গলের রাজ চলছে। জঙ্গলের দানবের মতো শাসক দলের আশ্রিতরা বিরোধী দলের কর্মীদের উপর আক্রমণ করছে। রাজ্যের জুড়ে অরাজকতার পরিস্থিতি তৈরি হয়েছে। বাংলায় এখন গণতন্ত্রের প্রাথমিক শর্তগুলিই কবরে চাপা পড়ে গিয়েছে। এমন অবস্থায় রাজ্যে পঞ্চায়েত নির্বাচন কোনও ভাবে শান্তিপূর্ণ ভাবে হবে না। সেই কারণেই কেন্দ্রীয় বাহিনী দিয়েই নির্বাচন করানো বন্দোবস্ত করা হোক।”

অবাধ-শান্তিপূর্ণ নির্বাচনের দাবিতে রাজ্যপালের দ্বারস্থ বঙ্গ বিজেপি, কেন্দ্রীয় বাহিনীর আর্জি জানালেন নেতৃত্বরা

অবাধ-শান্তিপূর্ণ নির্বাচনের দাবিতে রাজ্যপালের দ্বারস্থ বঙ্গ বিজেপি, কেন্দ্রীয় বাহিনীর আর্জি জানালেন নেতৃত্বরা

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন