সকাল থেকেই শুরু হয়েছে হাইভোল্টেজ পঞ্চায়েত নির্বাচন। এই ভোটকে কেন্দ্র করেই সামনে আসছে অশান্তির খবর। রাজ্যের বিভিন্ন প্রান্তে রক্তারক্তি কাণ্ড। ভোট হিংসায় মৃতের সংখ্যা ২০- র বেশি। রাজ্যপাল সিভি আনন্দ বোস নিজে পরিস্থিতি পর্যবেক্ষণে বেরিয়ে পড়েছেন। এদিকে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও রাজ্য নির্বাচন কমিশনারের দেখা নেই। শাসক কিংবা বিরোধী, সন্ত্রাসের হাত থেকে রেহাই মিলছে না কারও।
উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ওম প্রকাশ মিশ্র কি দুর্নীতিতে যুক্ত? এবার তদন্ত কমিটি গঠন করে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের একটি জমি সংক্রান্ত বিবাদে না জড়িয়েছে ওম প্রকাশ মিশ্রের।
পঞ্চায়েতের দিনক্ষণ ঘোষণা হতেই উত্তপ্ত বাংলা! রাজ্যের একাধিক প্রান্ত থেকে হিংসার ঘটনা প্রকাশ্যে আসছে। যা নিয়ে শাসকদলকে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধী শিবির গুলি। সব মিলিয়ে ভোটের আগেই রাজ্য-রাজনীতিতে শোরগোল ছড়িয়েছে। আর সেই রেশ কাটতে না কাটতেই নতুন করে ফের অশান্ত দিনহাটা। গত ২৪ ঘণ্টায় একাধিক গুলি চালানোর ঘটনা ঘটেছে দিনহাটায়।
পঞ্চায়েত নির্বাচনের প্রচারে উত্তরবঙ্গ সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সভা শেষ করে বাগডোগরার উদ্দেশ্যে যাওয়ার সময়েই আচমকা দুর্যোগের মুখে পড়ে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার। সেই সময়েই সেবক বায়ুঘাঁটিতে জরুরি অবতরণ করা হয়। তবে অবতরণের সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের কোমরে ও পায়ে চোট লেগেছে। এই খবর পাওয়ার পরই তাঁর স্বাস্থ্যের খোঁজ নিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীকে এমআরআইয়ের জন্য এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হতে পারে।