দুর্নীতিতে যুক্ত ওম প্রকাশ মিশ্র? কমিটি গঠন করে তদন্তের নির্দেশ রাজ্যপালের!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ওম প্রকাশ মিশ্র কি দুর্নীতিতে যুক্ত? এবার তদন্ত কমিটি গঠন করে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের একটি জমি সংক্রান্ত বিবাদে না জড়িয়েছে ওম প্রকাশ মিশ্রের।

আরও পড়ুন: টোম্যাটো, লঙ্কার দামে ছ্যাঁকা লাগার জোগাড় মধ্যবিত্তের, কড়া ব্যবস্থা নিল রাজ্য সরকার

প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলায় উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীরেশ ভট্টাচার্য গ্রেফতার হন। তাঁর জায়গাতেই ওম প্রকাশ মিশ্রকে নিযুক্ত করার নির্দেশ দিয়েছিলেন খোদ রাজ্যপালই। কিন্তু রাজ্যপাল যে ১১ জন ভিসিকে নিযুক্ত করেছেন তাঁদের সবার প্রতি ওম প্রকাশ মিশ্রের ধারণা ভালো নয়। তাই তিনি কিছুদিন আগে রাজ্যপালের বিরুদ্ধে সরব হয়েছিলেন। আগামী সোমবারও তাঁর একটি সাংবাদিক সম্মেলন করার কথা। তাহলে সেই কারণেই কি জমি বিতর্কে ফাঁসানো হচ্ছে ওমপ্রকাশকে? আর এই জমি বিতর্কের বিষয়টিই বা কী?

দুর্নীতিতে যুক্ত ওম প্রকাশ মিশ্র? কমিটি গঠন করে তদন্তের নির্দেশ রাজ্যপালের!
দুর্নীতিতে যুক্ত ওম প্রকাশ মিশ্র? কমিটি গঠন করে তদন্তের নির্দেশ রাজ্যপালের!

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে একটি বেসরকারি হোটেল ম্যানেজমেন্ট প্রশিক্ষণকেন্দ্র খোলার পরিকল্পনা চলছে। যার জন্য বিশ্ববিদ্যালয়ের তরফে জমি হস্তান্তর করা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের একদল চান না যে, এখানে বেসরকারি কিছু গড়ে উঠুক। এদিকে, ওম প্রকাশ মিশ্র নাকি সায় দিচ্ছেন জমি হস্তান্তরে। কিন্তু অস্থায়ী উপাচার্য হিসেবে নিযুক্ত ওম প্রকাশ কীভাবে তার এক্তিয়ার বহির্ভূত বিষয়ে মাথা ঘামাচ্ছেন তা নিয়েই শুরু হয়েছে যাবতীয় সমস্যা। যদিও ছাত্র ও অধ্যাপকদের চাপে জমি হস্তান্তরের ব্যাপারটা আপাতত স্থগিত হয়েছে বলেই জানা গিয়েছে।

দুর্নীতিতে যুক্ত ওম প্রকাশ মিশ্র? কমিটি গঠন করে তদন্তের নির্দেশ রাজ্যপালের!
দুর্নীতিতে যুক্ত ওম প্রকাশ মিশ্র? কমিটি গঠন করে তদন্তের নির্দেশ রাজ্যপালের!

এই প্রসঙ্গে ওম প্রকাশ মিশ্রের বক্তব্য, ‘গত ৩৪ বছর ধরে আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হিসেবে কাজ করেছি। আমার জীবনে কোনও দাগ নেই। রাজভবন এখন রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে সুপরিকল্পিত প্রচেষ্টা করছে। এই চক্রান্ত গুলিকে সামনে আনার চেষ্টা আমি করেছি’।

দুর্নীতিতে যুক্ত ওম প্রকাশ মিশ্র? কমিটি গঠন করে তদন্তের নির্দেশ রাজ্যপালের!

দুর্নীতিতে যুক্ত ওম প্রকাশ মিশ্র? কমিটি গঠন করে তদন্তের নির্দেশ রাজ্যপালের!
দুর্নীতিতে যুক্ত ওম প্রকাশ মিশ্র? কমিটি গঠন করে তদন্তের নির্দেশ রাজ্যপালের!

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন