নজরবন্দি ব্যুরোঃ আকাশ ছোঁয়া দামে নাজেহাল রাজ্যবাসী। তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে সবজির দাম। গত এক সপ্তাহ ধরে সবজির দাম যেন লাফিয়ে লাফিয়ে বাড়ছে। ফলে সবজির দাম নিয়ন্ত্রনে আনার জন্য তৎপর হচ্ছে রাজ্যসরকার। মধ্যবিত্তের পাতে সাধারন সবজি যেমন টোম্যাটো, লঙ্কা সেগুলোও হুহু করে দাম বাড়ছে।
আরও পড়ুনঃ ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ২ জুলাই, আজকের দিনের নানা ঘটনাবলী একনজরে


কিছু মাস আগেও টোম্যাটো মাত্র ৫ টাকা এমনকি তার থেকে কম দামেও বিক্রি হয়েছিল। এখন সেই টম্যাটোই ১০০ টাকারও বেশী দরে বিক্রি হচ্ছে বাজারে। ফলে এরকম পরিস্থিতির কথা মাথায় রেখে ৮৯ টাকা কিলো দরে সাধারন মানুষের হাতে টোম্যাটো তুলে দেওয়ার কথা ভেবেছে রাজ্য সরকার।

মাঝে মাঝে হঠাৎ করে যে লাগামছাড়া সবজির দাম এত পরিমান বৃদ্ধি পায়। তার কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছু বছর আগে টাস্ক ফোর্স কমিটি গঠন করেছিল। তাদের কাজই হচ্ছে সবজির দাম মাত্রাছাড়া বেরে গেলে তা নিয়ন্ত্রন করা। এখন বাজারে টোম্যাটো, লঙ্কা শুধু নয় বিভিন্ন সবজি যেমন আলু থেকে শুরু করে ঢেঁড়স। জিরে এমনকি পটল সমস্ত কিছুরই দাম বৃদ্ধি পেয়েছে।
টোম্যাটো, লঙ্কার দামে ছ্যাঁকা লাগার জোগাড় মধ্যবিত্তের, দাম কমাল রাজ্য সরকার



সে কারনেই সুফল বাংলা উদ্যোগ নিয়েছে বাজারে টোম্যাটো মিলবে ৮৯ টাকায়। যেখানে আগে দাম ছিল ৯৯ টাকা। বেগুন ৮০ টাকার বদলে মিলবে ৭০ টাকায়। ঢেঁড়সের ৬০ টাকার পরিবর্তে মিলবে ৪৫ টাকায়। এমনকি করলাও মিলবে ৭৮ টাকার পরিবর্তে ৬৫ টাকায়। এছাড়াও আরও বাকি সবজি গুলো প্রতি কেজি দরে মিলবে ২০-২৫ শতাংশ ছাড়।







