ব্যর্থ কমিশনারকে রাজধর্ম পালনের উপদেশ দিলেন রাজ্যপাল!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ব্যর্থ কমিশনারকে রাজধর্ম পালনের উপদেশ দিলেন রাজ্যপাল! রাজ্যপাল বনাম নির্বাচন কমিশনার তরজা তুঙ্গে। এবার ভোটের মাত্র দু’দিন আগে রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এমনকি এও বলে দিলেন, পঞ্চায়েত ভোট সামলাতে রাজীব সিনহা পুরোপুরি ব্যর্থ হয়েছেন।

আরও পড়ুন: সায়নীর দিস্তা দিস্তা নথি চেক করে ‘খুশি’ নয় ইডি! ভোটের আগে ‘গ্রেফতার’ চায় না তৃণমূল?

বৃহস্পতিবার রাজভবনে একটি সাংবাদিক সম্মেলন করে রাজ্যপাল সিভি আনন্দ বোস রাজীব সিনহার উদ্দেশ্যে বলেন, ‘আপনাকে আমি নিয়োগ করেছিলাম। কিন্তু আপনি রাজ্যবাসীকে হতাশ করেছেন। দায়িত্ব পালনে আপনি ব্যর্থ। এখনও সময় আছে, সঠিক পদক্ষেপ করুন। রাজধর্ম পালন করুন’। এছাড়া তিনি আরও বলেন, ‘আগুন নিয়ে খেলা হচ্ছে। রক্ত নিয়ে খেলা হচ্ছে। মানুষের জীবন নিয়ে খেলা হচ্ছে। মানুষের অসহায়তা দেখেছি। চোখের জল দেখেছি। পিতৃহারা শিশুর কান্না দেখেছি। এই রাজনৈতিক হিংসা বন্ধ হওয়া উচিত’।

ব্যর্থ কমিশনারকে রাজধর্ম পালনের উপদেশ দিলেন রাজ্যপাল!

প্রসঙ্গত, রাজ্য নির্বাচন কমিশনার হিসেবে রাজীব সিনহার নিয়োগ থেকেই বিতর্ক শুরু হয়। প্রথমে রাজ্যপাল রাজীবের যোগদানে বিরোধ মত পোষণ করলেও এরপর তিনিই তাঁকে নিয়োগপত্র দেন। শর্ত ছিল, নিরপেক্ষভাবে কাজ করতে হবে রাজীবকে। অথচ পঞ্চায়েত নির্বাচনের নির্ঘন্ট প্রকাশ থেকে আজ অব্দি রাজ্যে রাজনৈতিক হিংসার বলি হয়েছেন ১৫ জন। বিরোধী রাজনৈতিক দলগুলির পক্ষ থেকে একাধিকবার নির্বাচন কমিশনার হিসেবে রাজীব সিনহার ভূমিকা নিয়ে আপত্তি জানানো হয়েছে। এবার সরাসরি নির্বাচন কমিশনারের দিকে আঙুল তুললেন রাজ্যপাল।

ব্যর্থ কমিশনারকে রাজধর্ম পালনের উপদেশ দিলেন রাজ্যপাল!
ব্যর্থ কমিশনারকে রাজধর্ম পালনের উপদেশ দিলেন রাজ্যপাল!

বুধবারই আবার রাজভবনের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানাও হয়েছে যে, ভোটের দিন অর্থাৎ ৮ই জুলাই রাজ্যের কোথাও হিংসা বা অশান্তির ঘটনা ঘটলে নালিশ জানানো যাবে রাজ্যপালকে। যে জন্য খোলা হয়েছে ‘পিস অ্যান্ড হারমনি’ কমিটি। সেই কমিটির চেয়ারম্যান করা হয়েছে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি শুভ্র কমল মুখোপাধ্যায়কে।

ব্যর্থ কমিশনারকে রাজধর্ম পালনের উপদেশ দিলেন রাজ্যপাল!

‘ব্যর্থ’ কমিশনারকে ‘রাজধর্ম’ পালনের উপদেশ দিলেন রাজ্যপাল!
ব্যর্থ কমিশনারকে রাজধর্ম পালনের উপদেশ দিলেন রাজ্যপাল!

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন