অশান্তির মাঝেই কোচবিহারে যাচ্ছেন রাজ্যপাল! ভাঙড়ের মতো কি দিনহাটাতেও পরিস্থিতি খতিয়ে দেখবেন বোস?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: পঞ্চায়েতের দিনক্ষণ ঘোষণা হতেই উত্তপ্ত বাংলা! রাজ্যের একাধিক প্রান্ত থেকে হিংসার ঘটনা প্রকাশ্যে আসছে। যা নিয়ে শাসকদলকে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধী শিবির গুলি। সব মিলিয়ে ভোটের আগেই রাজ্য-রাজনীতিতে শোরগোল ছড়িয়েছে। আর সেই রেশ কাটতে না কাটতেই নতুন করে ফের অশান্ত দিনহাটা। গত ২৪ ঘণ্টায় একাধিক গুলি চালানোর ঘটনা ঘটেছে দিনহাটায়।

আরও পড়ুন: ED-র হাতে কুন্তল-সায়নীর চ্যাট, নিয়োগ দুর্নীতি কান্ডে এবার তলব যুব তৃণমূল নেত্রীকে

এহেন পরিস্থিতিতে কোচবিহার আজ যাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তাহলে কি অশান্তির মাঝেই ভাঙড়ের উপদ্রুত এলাকার মতোই দিনহাটাতেও কি যাবেন রাজ্যপাল? যদিওবা রাজ্যপাল তাঁর নির্ধারিত কর্মসূচি থেকে সময় বের করতে পারবেন কি না, তা এখনও স্পষ্ট নয়। তবে রাজ্যপাল যেন সময় বের করে পরিস্থিতিত খতিয়ে দেখেন, এমটাই চায় তৃণমূল। অন্যদিকে, ভোটের আগে অশান্তি, সন্ত্রাস এবং বিরোধী দলের কর্মীদেরদের মনোনয়ন জমা দিতে বাধা, এই রকম একাধিক অভিযোগ নিয়ে রাজ্যপালের সঙ্গে কথা বলতে চায় বিজেপি। অন্যদিকে, শুক্রবার সকালেই কোচবিহার সার্কিট হাউসে রাজ্যপালের নিরাপত্তারক্ষীরা চলে এসেছেন। সেখানে পৌঁছে রাজ্যপাল কোনও জায়গায় যান কি না, সেটাই দেখার বিষয়ে!

অশান্তির মাঝেই কোচবিহারে যাচ্ছেন রাজ্যপাল, দিনহাটাতেও কি পরিস্থিতি খতিয়ে দেখবেন বোস
অশান্তির মাঝেই কোচবিহারে যাচ্ছেন রাজ্যপাল, দিনহাটাতেও কি পরিস্থিতি খতিয়ে দেখবেন বোস

প্রসঙ্গত, মঙ্গলবার ভোরবেলায় তৃণমূল-বিজেপি সংঘর্ষ বাধে কোচবিহারের গীতালদহেরই জারিধরলা এলাকায়। আর সেই সংঘর্ষেই এক তৃণমূল কর্মীর মৃত্যু হয়। পাশাপাশি গুলিবিদ্ধ হন আরও চার তৃণমূল কর্মী। অন্যদিকে, একই দিনে গীতালদহে আরও একটি গুলি চলার ঘটনা ঘটেছে। তৃণমূলের মুখপাত্র পার্থপ্রতিম রায়ের অভিযোগ, রাতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন তাঁর ভাই শাহানুর। যদিওবা তৃণমূলের এই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। গেরুয়া শিবিরের দাবি, তৃণমূলের গোষ্ঠীকোন্দলের ফলে এই ঘটনা ঘটেছে।

অশান্তির মাঝেই কোচবিহারে যাচ্ছেন রাজ্যপাল, দিনহাটাতেও কি পরিস্থিতি খতিয়ে দেখবেন বোস

এদিকে, শুক্রবার শাসকদলের মুখপাত্র পার্থ প্রতিম রায়ের কথায়, “আমরা চাই রাজ্যপাল মৃত এবং আহত তৃণমূল কর্মীদের বাড়িতে যান ও তাঁদের পরিবারের সঙ্গে কথা বলুন।” অন্যদিকে কোচবিহারের বিজেপি জেলা সভাপতি সুকুমার রায়ের কথায়, “ভোট ঘোষণার পর থেকে জেলায় যে পরিস্থিতি চলছে, হিংসা এবং সন্ত্রাসের কথা রাজ্যপালের কাছে তুলে ধরতে চাই আমরা।’’

অশান্তির মাঝেই কোচবিহারে যাচ্ছেন রাজ্যপাল, দিনহাটাতেও কি পরিস্থিতি খতিয়ে দেখবেন বোস

অশান্তির মাঝেই কোচবিহারে যাচ্ছেন রাজ্যপাল, দিনহাটাতেও কি পরিস্থিতি খতিয়ে দেখবেন বোস

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত