সংবাদ শিরোনামে কঙ্গনা। স্বজনপোষনই হোক বা রাজনৈতিক মতামত প্রদান করা, বরাবরই কোনও না কোনও ভাবে বির্তকে জড়িয়েই যান তিনি। সম্প্রতিই কিছু রাজনৈতিক মন্তব্যের জেরে ট্যুইটার থেকে বাতিল করে দেওয়া হয়েছিল তাঁর অ্যাকাউন্ট।
বদলে গেল টুইটারের সিইও। অবশেষে টুইটার (Twitter) কিনে নিলেন এলন মাস্ক (Elon Musk)। সংস্থার দায়িত্ব নিয়েই উচ্চপদস্থ কর্মীদের ছাঁটাই শুরু করলেন মার্কিন ধনকুবের। ইতিমধ্যেই এলন মাস্ক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্যুইটারের অফিসিয়াল মালিক হিসাবে তাঁর প্রথম কাজ শুরু করে দিয়েছেন।
সংস্থা কিনে নেওয়ার পরেই এলন জানিয়েছেন ট্যুইটার ব্যবহার করতে আগামিদিনে টাকা খরচ করতে হবে। যদিও সবাইকেই ট্যুইট করার জন্য টাকা খরচ করতে হবে না, শুধুমাত্র বাণিজ্যিক ও সরকারি ব্যবহারকারীদের টুইটার ব্যবহারে খরচ করতে হবে বলে জানিয়েছেন তিনি। বুধবার, ৪ মে এক টুইটে ইলন মাস্ক এ তথ্য জানিয়েছেন।
সোমবার সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে ভারতীয় মুদ্রায় ৩ লক্ষ ১২ হাজার ১৪৯ কোটিরও বেশি দরে ট্যুইটারের মালিকানা কিনে নিলেন বিশ্বের অন্যতম ধনকুবের এলন মাস্ক। মালিকানা বদলের পর এবার সিইও বদল? সমস্ত পদে আসতে পারে আমুল পরিবর্তন? জল্পনা তুঙ্গে।