নজরবন্দি ব্যুরোঃ টুইটার কিনছেন না এলন মাস্ক! ৪,৪০০ কোটি ডলারের টুইটার কেনার চুক্তি বাতিল করে দিলেন মার্কিন ধনকুবের। টেসলা মালিকের অভিযোগ, ভুয়ো টুইটার অ্যাকাউন্ট নিয়ে কোনও তথ্য তাঁকে দিতে পারেনি টুইটার সংস্থা।
আরও পড়ুনঃ শিয়ালদহ মেট্রোর যাত্রা শুরু সোমবারই! উদ্বোধন করতে পারেন স্মৃতি ইরানি


তাই টুইটার কেনার সিদ্ধান্ত থেকে সরে আসার সিদ্ধান্ত বলে জানিয়েছেন মাস্ক। গত ২৫ এপ্রিল টুইটারের মালিকানা পেয়েছিলেন মাস্ক। টুইটার কেনার জন্য ব্যাঙ্ক থেকে বিপুল অর্থ ঋণও নিয়েছিলেন। যা শোধ করার জন্য কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটতে পারেন বলে ইঙ্গিত দিয়েছিলেন মাস্ক।

খরচ কমানোর উদ্দেশে সংস্থার কিছু উচ্চপদস্থ কর্মীর বেতনও কমানো হতে পারে বলে ঋণদাতা সংস্থাগুলিকে জানান তিনি। এ নিয়ে মাস্কের আইনজীবী জানান, টুইটারকে তাদের প্ল্যাটফর্মে জাল বা স্প্যাম অ্যাকাউন্টের তথ্য চেয়ে একাধিক অনুরোধ সত্ত্বেও তারা কোনও প্রতিক্রিয়া দেয়নি।



টুইটার কিনছেন না এলন মাস্ক! কেন জানেন?

তাই এই সিদ্ধান্ত থেকে সরে আসছেন তাঁরা। মাস্কের এই সিদ্ধান্তে স্বভাবতই ক্ষুব্ধ টুইটার। সংস্থার চেয়ারম্যান ব্রেট টেইলো জানান, এ ব্যাপারে তাঁরা আইনি পদক্ষেপ করার পরিকল্পনা করছেন। অর্থাৎ, এর ফলে আমেরিকার ধনকুবের এবং ১৬ বছর পুরনো সান ফ্রান্সিসকোর সংস্থার মধ্যে দীর্ঘ আইনি লড়াই শুধু সময়ের অপেক্ষা বলে মনে করা হচ্ছে।







