Sealdah Metro: শিয়ালদহ মেট্রোর যাত্রা শুরু সোমবারই! উদ্বোধন করতে পারেন স্মৃতি ইরানি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ শিয়ালদহ মেট্রোর সোমবার যাত্রা শুরু? জল্পনা শুরু মেট্রো ভবনের অন্দরেই৷ সূত্রের খবর একেবারে শীর্ষ স্তর থেকে মিলেছে সবুজ সঙ্কেত। সোমবার থেকেই যাত্রী পরিষেবা চালু হয়ে যেতে পারে শিয়ালদহ মেট্রো স্টেশনের। কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি উদ্বোধন করতে পারেন এই পরিষেবার।

আরও পড়ুনঃ CSK-র সব পোস্ট মুছে ফেললেন স্যার জাদেজা! তাহলে কি ধোনির সুখের সংসার ভাঙতে চলেছে?

অথবা রেল মন্ত্রকের অনুমতি নিয়েই যাত্রী পরিষেবা শুরু করে দেওয়া হতে পারে৷ আপাতত তাই চরম ব্যস্ততা মেট্রো ভবন, মেট্রো নির্মাণকারী সংস্থার অন্দরে। ঠিক কী জানা যাচ্ছে?‌ রেলমন্ত্রকের অনুমতি নিয়েই যাত্রী পরিষেবা শুরু করে দেওয়া হতে পারে৷ তাই চরম ব্যস্ততা মেট্রো ভবন এবং মেট্রো নির্মাণকারী সংস্থার অন্দরে। মন্ত্রীর ঘনিষ্ঠমহলের পক্ষ থেকে জানান হয়েছে, শিয়ালদহ মেট্রো স্টেশন উদ্বোধনের প্রস্তাব এসেছে।

কিন্তু শুক্রবার রাত পর্যন্ত মন্ত্রীর চূড়ান্ত সফরসূচি নির্ধারিত হয়নি। রেল কর্তাদের কথায়, আমাদের প্রস্তুতি চূড়ান্ত। সোমবার আনুষ্ঠানিক উদ্বোধন হলে মঙ্গলবার কিংবা বুধবার থেকেই যাত্রীদের জন্য শিয়ালদহ মেট্রোর দরজা খুলে যাবে। কী জানাচ্ছে মেট্রো রেল?‌ এই বিষয়ে মেট্রো রেলের জেনারেল ম্যানেজার অরুণ অরোরা জানন, ‘আমরা প্রতিনিয়ত যোগাযোগ রাখছি রেল বোর্ডের সঙ্গে।

শিয়ালদহ মেট্রোর যাত্রা শুরু সোমবারই! উদ্বোধন করতে পারেন স্মৃতি ইরানি

তারা অনুমতি দিলেই শুরু হয়ে যাবে যাত্রী পরিষেবা।’ এই মুহূর্তে সেক্টর ফাইভ থেকে ফুলবাগান পর্যন্ত চলছে ইস্ট–ওয়েস্ট মেট্রো। কিন্তু পর্যাপ্ত যাত্রীর অভাবে রুটটি ধুঁকছে। শিয়ালদহ চালু হলে যাত্রী সংখ্যা বহুগুণ বেড়ে যাবে আশা রেলকর্তাদের। তাই যাত্রী স্বার্থে ও রেলের আয় বৃদ্ধিতে শিয়ালদহ মেট্রো চালু অত্যন্ত জরুরি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন