CSK-র সব পোস্ট মুছে ফেললেন স্যার জাদেজা! তাহলে কি ধোনির সুখের সংসার ভাঙতে চলেছে?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ চেন্নাই সুপার কিংসের সঙ্গে কি নতুন করে দূরত্ব বাড়ছে রবীন্দ্র জাদেজার? ভারত-ইংল্যান্ড টি-টোয়েন্টি সিরিজের মাঝেই নতুন করে উসকে গেল সেই জল্পনা। উসকে দিলেন খোদ জাদেজা। নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে নাকি ২০২১ এবং ২০২২-এর আইপিএল মরশুমের চেন্নাই সংক্রান্ত সমস্ত পোস্ট মুছে ফেলেছেন ভারতীয় অলরাউন্ডার!

আরও পড়ুনঃ কোভিডে আক্রান্ত অমর্ত্য সেন, রয়েছেন শান্তিনিকেতনেই

যা বেশ অবাক করার মতোই। দীর্ঘদিন ধরে চেন্নাইতে খেলছেন জাদেজা। গত আইপিএলে পেয়েছিলেন অধিনায়কত্ব। কিন্তু প্রত্যাশিত সাফল্য না আসায় টুর্নামেন্টের মাঝপথেই অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ান জাদেজা। অধিনায়ক জাদেজা প্রত্যাশিত ছন্দেও ছিলেন না।

9 5

ফের অধিনায়ক হন মহেন্দ্র সিং ধোনি। এদিকে পাঁজরের চোটের জন্য শেষের কয়েকটা ম্যাচ জাদেজা খেলতে পারেননি। সুস্থ হয়ে ফিরেছেন ইংল্যান্ড সিরিজে। এবং এজবাস্টন টেস্টে শতরানও এসেছিল জাদেজার ব্যাট থেকে।

CSK-র সব পোস্ট মুছে ফেললেন স্যার জাদেজা!

অপর দিকে আরও একটি ঘটনা নেটিজেনদের নজরে পড়েছে। সেটি হল মাহির জন্মদিনে কোন শুভেচ্ছা বার্তা লেখেননি জাদেজা। এখান থেকেও অনেকে মনে করছেন মাহির সাথেও তাঁর সম্পর্কের চির ধরেছে। সম্ভবত ২০২৩ সালে চেন্নাই সুপার কিংস ছেড়ে দেবেন।

8 5

CSK-র সব পোস্ট মুছে ফেললেন স্যার জাদেজা! তাহলে কি ধোনির সুখের সংসার ভাঙতে চলেছে?

শোনা যাচ্ছে দীপক চাহার ও অম্বাতি রায়ডুও চেন্নাই ছাড়তে পারেন। তবে এখনও নিশ্চিত নয়। তাহলে কি মাহির সুখের সংসার ভাঙতে চলেছে? প্রশ্ন এখন সেটাই

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন