নজরবন্দি ব্যুরোঃ সোমবার সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে ভারতীয় মুদ্রায় ৩ লক্ষ ১২ হাজার ১৪৯ কোটিরও বেশি দরে ট্যুইটারের মালিকানা কিনে নিলেন বিশ্বের অন্যতম ধনকুবের এলন মাস্ক। মালিকানা বদলের পর এবার সিইও বদল? সমস্ত পদে আসতে পারে আমুল পরিবর্তন? জল্পনা তুঙ্গে।
আরও পড়ুনঃ বিজেপির ক্ষমতায় আসার যোগ্যতা নেই! বিস্ফোরক মন্তব্য সুকান্তর



মাস্কের মালিকানা হস্তান্তরের পরেই কর্মীদের সঙ্গে ভিডিও কনফারেন্সিংয়ে কথা বলেন সিইও পরাগ আগরওয়াল। এর ফলে সংস্থা অনিশ্চয়তাঁর দিকে এগোচ্ছে বলে জানিয়েছেন তিনি। তবে পুরো প্রক্রিয়াটি হতে এখনও ৬ মাস লাগবে। তাই এখনই কোনও কর্মী ছাঁটাই অথবা বেতন বন্ধের বিষয়টি থাকছে না বলে জানিয়েছেন তিনি।
I hope that even my worst critics remain on Twitter, because that is what free speech means
Related News‘উন্মাদদের হাতে পরমাণু অস্ত্র নয়’, ইরানের শান্তি প্রস্তাব নাকচ ট্রাম্পেরকেন বিরাটকে বিয়ে করেছিলেন? অবশেষে বলে ফেললেন অনুস্কা— Elon Musk (@elonmusk) April 25, 2022
কিছুদিন আগেই অবশ্য ট্যুইটারের বর্তমান বোর্ডের বিরুদ্ধে সরব হয়েছিলেন পরাগ আগরওয়াল। তাই এলন মাস্কের মালিকানায় পরাগের চাকরী যেতেত চলেছে এমনটাও মনে করা হচ্ছে। সেক্ষেত্রে আনুমানিক ৪২ বিলিয়ন ডলার দিতে হবে পরাগ আগরওয়ালকে। তবে এখন না হলেও ধীরে ধীরে কর্মী ছাঁটাই করবেন মাস্ক।
মালিকানা বদলের পর এবার সিইও বদল! উঠছে প্রশ্ন

গতকাল ৪,৪০০ কোটি ডলারের বিনিময়ে এই মাইক্রোব্লগিং সাইটের মালিকানা কিনে নিয়েছেন তিনি। এরপর ট্যুইট করে এলন মাস্ক জানিয়েছেন, বাক্স্বাধীনতা গণতন্ত্রের ভিত্তিপ্রস্থর। আর টুইটার এমন একটি ডিজিটাল ক্ষেত্র যেখানে ভবিষ্যৎ নিয়ে প্রতিনিয়ত তর্ক-বিতর্ক হয়। আমি টুইটারকে আগের থেকে ভাল এবং যুগোপযোগী করে তুলতে চাই, যেখানে অনেক নতুন নতুন সুবিধা যোগ করা হবে। এর ফলে মানুষ উপকৃতই হবেন। টুইটার খুবই সম্ভাবনাময়। আমি এই সংস্থার সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে আছি।









