বিজেপির ক্ষমতায় আসার যোগ্যতা নেই! বিস্ফোরক মন্তব্য সুকান্তর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বাংলায় বিজেপির ক্ষমতায় আসার যোগ্যতা নেই। রবিবার মেদিনীপুরে দলের আত্মসমালোচনায় এমনটাই শোনা গেল রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কথায়। আবার তখন পাশে বসে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। ঠিক কেন একথা বললেন রাজ্য সভাপতি বিজেপির অন্দরেই এই নিয়ে জল্পনা শুরু হয়েছে।

আরও পড়ুনঃ এসএসসিতে বেলাগাম দুর্নীতি, বিকাশ ভবন অভিযান বিজেপির

রবিবার সুকান্ত মজুমদারের কথায় উঠে এল বিধানসভা নির্বাচনের প্রসঙ্গ। এ প্রসঙ্গে রাজ্য সভাপতি বলেন, আমরা দু’শোর স্বপন নিয়ে এগোলাম। সরকার গড়ছি এমনও একটা রব চারদিকে উঠতে শুরু করল। লোককে স্বপ্ন দেখানোর পরিবর্তে নিজেরাই স্বপ্ন দেখতে শুরু করলাম। বেশী স্বপ্ন দেখে নিজেরাই ধপাস করে পড়লাম।

Bengal BJP MPs, MLAs waiting to jump ship, abort plan for now - The Sunday  Guardian Live

বিজেপির মধ্যে অন্তদ্বন্দ্ব যে আগে থেকেই ছিল সেটার আভাসও মিলেছে তাঁর এদিনের বক্তব্যে। তিনি বলেন, এক জন টিকিট পেলে বাকিরা পিছনে লেগে যাচ্ছে। সে পরাজিত হলে বাকিরা তাহলে সুযোগ পাবে। তৃণমূলের থেকেও এবিষয়ে শেখার জন্য দলীয় কর্মীদের কাছে আর্জি জানিয়েছেন তিনি।

বিজেপির ক্ষমতায় আসার যোগ্যতা নেই, জানালেন সুকান্ত 

Sukanta Majumder Attacks TMC: 'If Rabindranath Had A Name, Votes Would Have  Been Cast In His Name Too', Sukanta Stabs Trinamool BJP State President Sukanta  Majumder Slams Tmc Over Their Vote Rigging

২০১৯ সালের নির্বাচনে ১৮ টি আসন পাওয়ার পরে সাংগঠনিক বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়েছিল বিজেপি। তাই কর্মীদের মনোবল চাঙ্গা করএ সুকান্ত মজুমদার বলেন, আগে দলকে ছোট থেকে বড় করা চ্যালেঞ্জ ছিল। এখন চ্যালেঞ্জ অন্য। সকলকে একজোট হয়ে কাজ করার বার্তা দিলেন দেন বালুরঘাটের বিজেপি সাংসদ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত