নজরবন্দি ব্যুরোঃ স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ সংক্রান্ত দুর্নীতিতে আগামীকাল বিকাশ ভবন ঘেরাওয়ের ডাক দিয়েছে বিজেপি। এসএসসিতে বেলাগাম দুর্নীতি -র বিরুদ্ধে বিজেপির তরফে ডাকা এই অভিযানে উপস্থিত থাকার কথা বিজেপির যুব মোর্চার সর্বভারতীয় সভাপতি তেজস্বী সূর্যর।
আরও পড়ুনঃ Arjun Singh: মোদি সরকারের বিরুদ্ধে আন্দোলনে অর্জুন সিং! বিজেপিতে চরম অস্বস্তি
আগামীকাল তিন দিক থেকে মিছিল করে বিকাশ ভবনের উদ্দেশ্যে রওনা দেবে বিজেপি নেতৃত্ব। মিছিলে উপস্থিত থাকার কথা রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ সমস্ত স্তরের নেতাদের।

বিজেপির তরফে জানানো হয়েছে শূন্য পদে যোগ্য চাকরি প্রার্থীদের নিয়োগের পাশাপাশি এবং স্কুলে নিয়োগের ক্ষেত্রে দুর্নীতিতে জড়িতদের কঠোর শাস্তির দাবীতে সরব হবেন তাঁরা। একইসঙ্গে আগামী দিনে নিয়মিত ভাবে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষার দাবিতে তাঁরা দীর্ঘমেয়াদি আন্দোলনে নামার সিদ্ধান্ত নিয়েছেন বিজেপির যুব মোর্চা।
এসএসসিতে বেলাগাম দুর্নীতি, আন্দোলনে যুব মোর্চা

ইতিমধ্যেই এসএসসির শিক্ষক, সহকারী শিক্ষক, গ্রুপ সি এবং গ্রুপ ডি সংক্রান্ত নিয়োগে বেলাগাম দুর্নীতির অভিযোগ উঠে এসেছে। আদালতের নির্দেশে আটকে রয়েছে নিয়োগ প্রক্রিয়া। যার ফলে প্রবল অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে।



