Elon Musk: ম্যাঞ্চেস্টার ইউনাইটেড কিনতে চলেছেন এলন মাস্ক? টুইট ঘিরে জল্পনা তুঙ্গে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বিশ্বের ধনীতম ব্যক্তির নজরে এবার ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ? এলন মাস্কের ট্যুইটের পর জল্পনা তুঙ্গে। অপ্রাসঙ্গিক ও অপ্রচলিত ট্যুইট করার অতীত রয়েছে মাস্কের। মাঝেমধ্যেই এই ধরনের ট্যুইট করে দেন মাস্ক।

আরও পড়ুনঃ মানুষকে বোকা বানানোর চেষ্টা চলছে, অভিষেকের পোস্টার নিয়ে কটাক্ষ দিলীপের

এলন মাস্ক ম্যাঞ্চেস্টার ইউনাইটেড কিনছেন কিনা, বিস্তারিত বা স্পষ্ট ভাবে কিছু জানা যায়নি। মাস্কও স্পষ্ট করে কিছু লেখেননি। তবে তাঁর টুইট নিয়ে রীতিমতো শোরগোল পড়ে যায় এই মাইক্রো ব্লগিং সাইটে। কেও বলেন বিরাট অর্থের খেলা হবে।

ম্যাঞ্চেস্টার ইউনাইটেড কিনতে চলেছেন এলন মাস্ক? টুইট ঘিরে জল্পনা তুঙ্গে

কেউ কেউ আবার চেয়েছেন, মাস্ক যা বলেছেন, তা যেন করে দেখান। ব্রিটিশ সংবাদপত্র ‘দ্য ডেলি মিরর’-এ গতবছরে প্রকাশিত হয়েছিল, গ্লেজার পরিবার ম্যাঞ্চেস্টার ইউনাইটেড বিক্রি করতে তৈরি। কিন্তু ৪ বিলিয়ন পাউন্ড বা ৪৮৪ কোটি ডলারের কমে নয়।

2 17

বিশ্বের অন্যতম বড় ফুটবল ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইডেট। বর্তমানে ম্যান ইউ’র মালিক আমেরিকার গ্লেজার পরিবার। যারা চলতি বছর আইপিএলেও ফ্র্যাঞ্চাইজি কিনতে আগ্রহ প্রকাশ করেছিল। NFL-এর দলও রয়েছে তাদের।

3 14

ম্যাঞ্চেস্টার ইউনাইটেড কিনতে চলেছেন এলন মাস্ক? টুইট ঘিরে জল্পনা তুঙ্গে

বর্তমান বাজারে রোনাল্ডোদের ক্লাবের দাম ২.০৪ বিলিয়ন ডলার। তাই এলন মাস্ক যদি সত্যিই ১৩ বারের প্রিমিয়ার লিগ জয়ী ম্যান ইউ কেনার পরিকল্পনা করেন, তাহলে নিঃসন্দেহে ফের একটি বিরাট চুক্তির সাক্ষী হবে বিশ্ব।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন