Elon Mask: ক্ষমতা হারালেন ভারতীয় পরাগ আগরওয়াল, ট্যুইটারের নয়া CEO এলন মাস্ক।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ এলন মাস্ক আনুষ্ঠানিকভাবে প্রায় ৪৪ বিলিয়ন ডলারের একটি চুক্তিতে মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম ট্যুইটার অধিগ্রহণ করছেন। বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি কয়েক বছর ধরে ট্যুইটার প্ল্যাটফর্মটি কেনার আগ্রহ দেখাচ্ছিলেন। অবশেষে সেটি কিনতে সক্ষমও হয়েছেন তিনি। বৈদ্যুতিক যানবাহন এবং মহাকাশ ভ্রমণ তাঁর নেশা। সেই এলন মাস্ক এবার CEO হচ্ছেন ট্যুইটারের।

আরও পড়ুনঃ রাষ্ট্রপতি মনোনীত সাংসদ হবেন সৌরভ গাঙ্গুলি, প্রস্তাব খোদ অমিত শাহর!

৪৪ বিলিয়ন ডলারে টুইটারের মালিকানার অংশীদারত্ব কিনেছেন মাস্ক৷ কিন্তু তার জন্য বড় মূল্য দিতে হচ্ছে এলনের অন্য একটি সংস্থা টেসলাকে! মাস্কের টুইটার কেনার জেরে প্রায় ১২৬ বিলিয়ন ডলার হারিয়েছে বৈদ্যুতিন স্বয়ংক্রিয় গাড়ি তৈরির কোম্পানি টেলসা! জানা গিয়েছে ইলন মাস্ককে টুইটার কেনার ৪৪ বিলিয়ন অর্থের জোগাড় করতে টেসলার ২১ বিলিয়ন অর্থমূল্যের ইকুইটি ছাড়তে হয়েছে!

Elon

এদিকে ট্যুইটারের মালিকানা বদল হওয়ার পরে কোম্পানির চিফ এক্সিকিউটিভ অফিসার(CEO) পরাগ আগরওয়ালের হাত থেকে কোম্পানির ক্ষমতা চলে যাবে তা নিয়ে জল্পনা ছিলই। এবার তাই সত্যি হতে চলেছে। পরাগ কে সরিয়ে ট্যুইটারের নতুন সিইও হচ্ছেন এলন মাস্ক। তবে আপাতত অন্তর্বর্তী সিইও হিসেবে ট্যুইটারের দায়িত্ব সামলাবেন পরাগই।

ক্ষমতা হারালেন ভারতীয় পরাগ আগরওয়াল, ট্যুইটারের নয়া CEO এলন মাস্ক।

elon2

ভারতীয় পরাগ আগরওয়াল সিইও হিসাবে টুইটারের হাল ধরেন প্রতিষ্ঠাতা জ‌্যাক ডরসি নভেম্বরে দায়িত্ব ছাড়ার পর। তবে মাত্র কয়েক মাস আগেই হওয়া সেই হাত বদলের সময় শর্ত ছিল, ১২ মাসের মধ্যে তাঁকে পদ থেকে সরানো হলে ৪৩ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ পাবেন টুইটার সিইও পরাগ। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৩২১ কোটি ১১ লক্ষ টাকা।

ক্ষমতা হারালেন ভারতীয় পরাগ আগরওয়াল, ট্যুইটারের নয়া CEO এলন মাস্ক।
ক্ষমতা হারালেন ভারতীয় পরাগ আগরওয়াল, ট্যুইটারের নয়া CEO এলন মাস্ক।

অন্যদিকে সংস্থা কিনে নেওয়ার পরেই এলন জানিয়েছেন ট্যুইটার ব্যবহার করতে আগামিদিনে টাকা খরচ করতে হবে। যদিও সবাইকেই ট্যুইট করার জন্য টাকা খরচ করতে হবে না, শুধুমাত্র বাণিজ্যিক ও সরকারি ব্যবহারকারীদের টুইটার ব্যবহারে খরচ করতে হবে বলে জানিয়েছেন তিনি। বুধবার, ৪ মে এক টুইটে ইলন মাস্ক এ তথ্য জানিয়েছেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত