Kangana Ranaut: আমার ভবিষ্যদ্বাণীকে কেউ বলেন জাদুবিদ্যা, ট্যুইটারের হাত বদলের পরই শিরোনামে কঙ্গনা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: সংবাদ শিরোনামে কঙ্গনা। স্বজনপোষনই হোক বা রাজনৈতিক মতামত প্রদান করা, বরাবরই কোনও না কোনও ভাবে বির্তকে জড়িয়েই যান তিনি। সম্প্রতিই কিছু রাজনৈতিক মন্তব্যের জেরে ট্যুইটার থেকে বাতিল করে দেওয়া হয়েছিল তাঁর অ্যাকাউন্ট। এবার ট্যুইটারের হাত বদলের পরই ফের প্রকাশ্যে উঠে এল এই ঘটনা।

আরও পড়ুন: রাজনীতি ছাড়লেই জামিন পাবেন অনুব্রত? আদালতে প্রশ্ন আইনজীবীর

কঙ্গনা (Kangana Ranaut) যে পোস্টটি শেয়ার করেছেন, সেখানে দেখা গিয়েছে, এক নেটিজেন লিখেছিলেন, ‘বাকস্বাধীনতা বিষয়টি অত্যন্ত জরুরি। এর জন্য কঙ্গনা রানাওয়াতের টুইটার হ্যান্ডেলকেও ফিরিয়ে দেওয়া উচিত।’ কঙ্গনা রানাউত এলন মাস্ককে (Elon Musk) ট্যাগ করে ওই পোস্ট করেছেন। এর থেকেই স্পষ্ট হচ্ছে, কঙ্গনা রানাউত তাঁর প্রোফাইল চটজলদি ফেরত পেতে চাইছেন।

আমার ভবিষ্যদ্বাণীকে কেউ বলেন জাদুবিদ্যা, ট্যুইটারের হাত বদলের পরই শিরোনামে কঙ্গনা
আমার ভবিষ্যদ্বাণীকে কেউ বলেন জাদুবিদ্যা, ট্যুইটারের হাত বদলের পরই শিরোনামে কঙ্গনা

টুইটার অধিগ্রহণের পরই সংস্থার সিইও পরাগ আগরওয়াল এবং ‘চিফ ফিনান্সিয়াল অফিসার’ (সিএফও) নেড সেগালকে ছাঁটাই করেছেন এলেন মাস্ক। আর এই প্রসঙ্গে কঙ্গনার বিস্ফোরক প্রতিক্রিয়া, “আমি আগে থেকেই এইগুলো বুঝতে পারি। আমার ভবিষ্যদ্বাণীকে কেউ বলেন অভিশাপ কেউ বলেন জাদুবিদ্যা। কত দিন আমার এই প্রতিভাকে মানুষ উপেক্ষা করবে!”

আমার ভবিষ্যদ্বাণীকে কেউ বলেন জাদুবিদ্যা, ট্যুইটারের হাত বদলের পরই শিরোনামে কঙ্গনা

10 17

প্রসঙ্গত, একের পর এক হিংসাত্মক টুইট করে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার অভিযোগ ওঠে কঙ্গনা রানাউতের ওপর। গত বছর মে মাসে একাধিকবার টুইটারের নিয়মভঙ্গের অভিযোগে অভিনেত্রীর টুইটার অ্যাকাউন্ট বরখাস্ত করে দেয় কর্তৃপক্ষ। এবার সেই প্রেক্ষিতেই পরাগ আগরওয়ালের বিদায়ে খুশি কঙ্গনা রানাউত। নায়িকার আনন্দের বহিঃপ্রকাশ দেখা গেল তাঁর ইনস্টা স্টোরিতে। নানাভাবে এলন মাস্ককে ‘তুষ্ট’ করার চেষ্টা চালাচ্ছেন কঙ্গনা, দাবি নেটপাড়ার একাংশের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত