Anubrata Mondal: রাজনীতি ছাড়লেই জামিন পাবেন অনুব্রত? আদালতে প্রশ্ন আইনজীবীর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গরু পাচার মামলায় প্রায় এক মাস পর আজ ফের আসানসোল আদালতে পেশ করা হল বীরভূম তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে। যাকে কেন্দ্র করে শনিবার উত্তপ্ত হয়ে রইল আসানসোলের কোর্ট রুম। সেখানেই সিবিআইয়ের তদন্তের গতি প্রকৃতি নিয়ে প্রশ্ন তুলেছেন বিচারক। এদিন জামিনের আবেদন জানাতে গিয়ে একাধিক বিস্ফোরক মন্তব্য করেন অনুব্রতর আইনজীবী। কিন্তু জামিনের আবেদন খারিজ হয়ে যায়।

আরও পড়ুনঃ T20 World Cup, India vs South Africa: পার্থের পিচে আরও ভয়ঙ্কর হবেন আফ্রিকান পেসাররা, কি পরিকল্পনা ভারতের?

এদিন আদালতের কাছে অনুব্রতর আইনজীবী বলেন, শাসক দলের জেলা সভাপতির প্রভাব রয়েছে কি না খতিয়ে দেখছে সিবিআই। তদন্ত চালানো হচ্ছে একটি রাজনৈতিক দলকে লক্ষ্যবস্তু করে। রাজনৈতিক দল না বদলানো অবধি জামিন পাবেন না? উনি রাজনীতি ছাড়লেই তবেই জামিন পাবেন? তবেই তাঁর প্রভাবশালী তকমা সরে যাবে? প্রশ্ন আইনজীবীর।

রাজনীতি ছাড়লেই জামিন পাবেন অনুব্রত? আইনজীবীর প্রশ্ন ঘিরে তোলপাড় 
রাজনীতি ছাড়লেই জামিন পাবেন অনুব্রত? আইনজীবীর প্রশ্ন ঘিরে তোলপাড় 

যদিও অনুব্রত আইনজীবীর দাবি, উদ্দেশ্যপ্রণোদিতভাবে একের পর এক চার্জশিটে অনুব্রতর নাম উল্লেখ করা হচ্ছে। যদিও সিবিআইইয়ের দাবি, তদন্তে সহযোগীতা করছেন না অনুব্রত। তিনি কিছুতেই মুখ খুলছেন না। তাই তাঁকে ফের হেফাজতে নেওয়ার আর্জি জানানো হয়েছে। এই পক্ষের বক্তব্য শোনার পর জামিনের আবেদন খারিজ করেন বিচারক। আগামী ১১ নভেম্বর মামলার পরবর্তী শুনানি।

রাজনীতি ছাড়লেই জামিন পাবেন অনুব্রত? আইনজীবীর প্রশ্ন ঘিরে তোলপাড় 

রাজনীতি ছাড়লেই জামিন পাবেন অনুব্রত? আইনজীবীর প্রশ্ন ঘিরে তোলপাড় 
রাজনীতি ছাড়লেই জামিন পাবেন অনুব্রত? আইনজীবীর প্রশ্ন ঘিরে তোলপাড় 

উল্লেখ্য, গরু পাচার মামলায় গত ১১ অগাস্ট বীরভূম তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করে সিবিআই। এরপর থেকেই কারাবাসেই দিন কাটছে অনুব্রতর। অনুব্রত এবং তাঁর পরিবারের সদস্য ও ঘনিষ্ঠদের প্রচুর সম্পত্তির হদিশ পেয়েছে সিবিআই। সেই সমস্ত তথ্যকে সামনে রেখেই আগামী দিনে ফের অনুব্রতকে জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর