নজরবন্দি ব্যুরোঃ টানা দুটি ম্যাচে জয়লাভ করার পর আত্মবিশ্বাস তুঙ্গে রয়েছে রোহিত বাহিনীর। তবে আগামীকাল ফের অন্যতম কড়া প্রতিদ্বন্দ্বী দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হচ্ছে ভারত। আগামীকালের ম্যাচে দক্ষিণ আফ্রিকার বাজি তাঁদের ধুরন্ধর পেসাররা। অন্যদিকে, ভারতের ভরসা বিরাট কোহলি এবং সূর্যকুমার যাদবরা। তবে গত দুই ম্যাচের ক্ষরা কাটিয়ে ওপেনিং জুটি রোহিত শর্মার পাশাপাশি কেএল রাহুলের ফর্মে ফেরা জরুরী বলেই মনে করা হচ্ছে। তবে পার্থের পিচে আরও ভয়ঙ্কর হবেন আফ্রিকান পেসাররা। সেক্ষেত্রে কী গেমপ্ল্যান রয়েছে ভারতের?
আরও পড়ুনঃ BJP: সুকান্তর পর শুভেন্দু, দিল্লিতে সবুজ সংকেত, রাজি নয় আরএসএস!
ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, চলতি বছরে টি টোয়েন্টি ক্রিকেট ফর্ম্যাটে নজর কেড়েছেন সূর্যকুমার যাদব। আগামীকালের ম্যাচে তিনি হতে পারেন ভারতের ট্রাম্প কার্ড। আগামীকাল পার্থের আবহাওয়া সঙ্গে থাকলে প্রথম ব্যাটের সিদ্ধান্ত নিয়ে আক্রমণাত্মকভাবেই এগোতে চাইবে ভারত। তাই সূর্যকুমারকে রুখতে কাগিসো রাবাডা, এনরিক নোকিয়াদের প্রস্তুত রাখছে তাঁরা।

এনরিক নোকিয়ার কথা অনুযায়ী, ভারতের ব্যাটিং দূর্গকে ভেদ করতে তাঁদের পেস বোলাররাই যথেষ্ট। মূলত পেস বোলিংয়ে ভ্যারাইটি এনে ভারতকে চাপে ফেলার পরিকল্পনা রয়েছে তাঁদের। একইসঙ্গে নতুন দুই স্পিনার আগামীকালের ম্যাচে এক্স ফ্যাক্টর হতে পারেন বলে মনে করছেন তিনি।
এমনিতেই পার্থের পিচে পেস বোলারদের পাল্লাভারি থেকেছে সর্বদা। তাই তৈরি থাকছে ভারতীয় পেস বোলাররা। ভারতীয় বোলারদের মূল টার্গেট কুইন্টন ডি কক। কারণ, জিম্বাবয়ের বিরুদ্ধে ডি ককের ৪৭ রানের দুর্ধর্ষ ইনিংস তাঁকে এগিয়ে রেখেছে। একইসঙ্গে পেসারদের লক্ষ্য রয়েছে ডেভিড মিলারের দিকেও। দীর্ঘ সময়ে ধরে আইপিএল খেলার পর মিলার ভারতীয় বোলারদের গতিপ্রকৃতি সম্পর্কে অবগত। তাই এবার কিছু বদল আনতে চায় ভারত।
পার্থের পিচে আরও ভয়ঙ্কর হবেন আফ্রিকান পেসাররা, তৈরি হচ্ছে কোহলিরাও

ভারতের সম্ভাব্য একাদশে জায়গা পেতে পারেন রোহিত শর্মা, কেএল রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডেয়া, দীনেশ কার্তিক, অক্ষর প্যাটেল, রবীচন্দন অশ্বীন, ভুবনেশ্বর কুমার, মহম্মদ শামী এবং অর্শ্বদীপ সিং।
দক্ষিণ আফ্রিকার সম্ভাব্য একাদশে থাকতে পারেন কুইন্টন ডি কক, টিমা বাভুমবা, রিলি রোসো, আইডেন মারক্রাম, ডেভিড মিলার, ত্রিস্টান স্টাবস, ওয়েন পারনেল, কেশব মহারাজ, কাগিসো রাবাডা, এনরিক নোকিয়া, তাবরেজ সামসি।



