নজরবন্দি ব্যুরো: বদলে গেল টুইটারের সিইও। অবশেষে টুইটার (Twitter) কিনে নিলেন এলন মাস্ক (Elon Musk)। সংস্থার দায়িত্ব নিয়েই উচ্চপদস্থ কর্মীদের ছাঁটাই শুরু করলেন মার্কিন ধনকুবের। ইতিমধ্যেই এলন মাস্ক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্যুইটারের অফিসিয়াল মালিক হিসাবে তাঁর প্রথম কাজ শুরু করে দিয়েছেন।
আরও পড়ুন: দেশের সব রাজ্যে হবে NIA এর শাখা, ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর


বৃহস্পতিবার তিনি টুইটারের বিভিন্ন প্রধান কর্মীদের বরখাস্ত করেছেন। জানা গিয়েছে মাস্ক দায়িত্ব নেওয়ার পরেই ট্যুটারের সিইও পরাগ আগরওয়াল, সিএফও নেড সেগাল, জেনারেল কাউনসেল শন এজেট এবং আইনী নীতি, ট্রাস্ট এবং নিরাপত্তার প্রধান বিজয়া গাড্ডেকে বরখাস্ত করেছেন। গুরুত্বপুর্ণ বিষয় হল বিজয়া গাড্ডেই ডোনাল্ড ট্রাম্পকে স্থায়ীভাবে ট্যুটার থেকে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছিলেন।

যদিও জানা গিয়েছে যে মাস্ক তার সফরের সময় টুইটার কর্মীদের বলেছিলেন যে কোম্পানিটি অধিগ্রহণ করার পরে তিনি ৭৫ শতাংশ কর্মী কমানোর পরিকল্পনা করেননি। প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি বিবৃতি জারি করে বলেছেন, ‘টুইটার কেনার জন্য এলন মাস্ককে অভিনন্দন। অনেকেই বলেছেন, পরিবর্তনের খুব প্রয়োজন। আমাকে বলা হয়েছিল যে আমার অ্যাকাউন্ট ব্যাক আপ সহ সোমবারের মধ্যে সক্রিয় করা হবে’।
বদলে গেল টুইটারের সিইও, চাকরি গেল পরাগ আগরওয়াল সহ বিভিন্ন আধিকারিকের



উল্লেখ্য, টুইটার কেনার চুক্তি সম্পন্ন করেছেন ইলন মাস্ক। এবং চুক্তি সম্পন্ন হতেই টুইটার সিইও পরাগ আগরওয়ালকে থেকে বের করে দিলেন মাস্ক। এমনটাই দাবি করা হল সিএনবিসি-র এক রিপোর্টে। একাধিক সূত্রের মতে, একটি চুক্তি হয়েছে, যার মাস্ক এই ছাঁটাইয়ের সুযোগ পেয়েছেন।








