নজরবন্দি ব্যুরোঃ দেশে সন্ত্রাস রুখতে ‘আপোসহীন’ মোদী সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ঘোষণা, ‘২০২৪ সালের মধ্যে সব রাজ্যে NIA-র শাখা খোলা হবে। যেকোনও জায়গায় গিয়ে তদন্ত করতে পারবে NIA-র আধিকারিকরা’। শুধু তাই নয়, অভ্যন্তরীণ নিরাপত্তার প্রশ্নে রাজ্যগুলির মধ্যে সমন্বয়ের উপর জোর দিলেন তিনি।
আরও পড়ুনঃ ভিন রাজ্যে ফের বাঙালি নিগ্রহ, প্রতিবাদে বাংলা পক্ষ


এনআইএকে কোনও এলাকায় তদন্তে সীমাবদ্ধ রাখা হচ্ছে না। উলটে কেন্দ্রীয় তদন্তকারী এই সংস্থাকে তার থেকেও বেশি অধিকার দেওয়া হয়েছে। নির্দিষ্ট এলাকার বাইরে গিয়েও তদন্ত করতে পারবে এনআইএ। সে জন্য রাজ্যের অনুমতি নেওয়ার প্রয়োজন হবে না। আর এখানেই আপত্তি বিভিন্ন বিরোধী দলের। তাদের বক্তব্য, আইন-শৃঙ্খলা রাজ্যের এক্তিয়ারভুক্ত।

অথচ, ঘুরপথে তা লঙ্ঘন করছে কেন্দ্র। এদিন শাহ আরও জানান, খুব শীঘ্রই সংসদে ফৌজদারি কার্যবিধি এবং ভারতীয় দণ্ডবিধির নতুন খসড়া আনার পরিকল্পনা রয়েছে কেন্দ্রীয় সরকারের। ঠিক কি ঘোষণা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী?



তিনি বলেন, ‘২০২৪ সালের মধ্যে দেশের সমস্ত রাজ্যে NIA-র শাখা খুলে সন্ত্রাসবাদ বিরোধী নেটওয়ার্ক তৈরির করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি রূপায়ণে বদ্ধপরিকর কেন্দ্রীয় সরকার। UAPA আইনও বদলে ফেলা হয়েছে। NIA চাইলে এখন যেকোনও ব্যক্তি বা সংগঠনকে সন্ত্রাসবাদী হিসেবে ঘোষণা করতে পারে।

দেশের সব রাজ্যে হবে NIA এর শাখা, ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর
সন্ত্রাসবাদী কার্যকলাপের মাধ্যমে যদি কেউ সম্পত্তির মালিক হন, তাহলে সেই সম্পত্তি বাজেয়াপ্ত করার অধিকারও দেওয়া হয়েছে’। সব মিলিয়ে অমিত শাহের এই ঘোষণার ফলে অবিজেপি রাজ্য গুলির সঙ্গে কেন্দ্রের মনোমালিন্য যে বাড়বে সে কথা বলার অপেক্ষা রাখে না।







