Elon Musk: বন্ধুর স্ত্রীর সঙ্গেই না কি প্রেম করছেন এলন মাস্ক

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বিতর্ক যেন তাঁর পিছু ছাড়েই না! ‘বন্ধুর’ স্ত্রীর সঙ্গেই না কি প্রেম! বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন ধনকুবের ইলন মাস্ক! এই খবর ঘিরে উথালপাথাল চতুর্দিক। সম্প্রতি নামকরা ওয়াল স্ট্রিট জার্নালে এমনই এক রিপোর্ট প্রকাশিত হয়েছিল।

আরও পড়ুনঃ এর আগেও ED তলব করেছিল অর্পিতাকে, ভিন রাজ্যের সিনেমাতে টাকা লাগাত পার্থ সঙ্গিনী? সন্দেহ তদন্তকারীদের

টেসলার সিইওর সঙ্গে তাঁর স্ত্রীর উথালপাথাল প্রেমের জেরেই না কি স্ত্রীর সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন ব্রিন। ওই প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে। সেই রিপোর্টের দাবি সম্পূর্ণ অস্বীকার করেছেন মাস্ক। সোমবার ভারতীয় সময় সকাল সাড়ে ৭টায় টুইট করে তিনি লিখেছেন,

বন্ধুর স্ত্রীর সঙ্গেই না কি প্রেম করছেন এলন মাস্ক

‘এটা পুরোপুরি ভুলভাল। সের্গেই আর আমি বন্ধু এবং কাল দুজনে একটা পার্টিতে ছিলাম। নিকোলকে তিন বছরে মাত্র দু’ বার দেখেছি, দু’ বারই বহু লোকের উপস্থিতিতে। এর মধ্যে কোনও রোম্যান্টিক ব্যাপার নেই।’ জানা গিয়েছে, ব্রিন ও ইলন দু’জনে খুবই ভাল বন্ধু ছিলেন। কিন্তু স্ত্রীর সঙ্গে ইলনের প্রেমকাহিনি জানাজানি হতেই তাঁদের দু’জনের বন্ধুত্বে ফাটল ধরে।

11 16

বন্ধুর স্ত্রীর সঙ্গেই না কি প্রেম করছেন এলন মাস্ক

12 15

রিপোর্টে এমনও দাবি করা হয়, ২০২১-এর ডিসেম্বরের শুরুর দিকে মায়ামির আর্ট বাসেল ইভেন্টে দু’জনের ‘ঘনিষ্ঠতা’ হয়। টেসলার মালিক নাকি সীমা ছাড়ানোর জন্য ব্রিনের কাছে এক হাঁটু গেঁড়ে ক্ষমা চান। যদিও এই সমস্ত দাবি অস্বীকার করলেন এলন মাস্ক।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত