Arpita Mukherjee: এর আগেও ED তলব করেছিল অর্পিতাকে, ভিন রাজ্যের সিনেমাতে টাকা লাগাত পার্থ সঙ্গিনী? সন্দেহ তদন্তকারীদের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ এসএসসি দুর্নীতিকাণ্ডে শনিবারই গ্রেফতার করা হয়েছে অর্পিতা মুখোপাধ্যায়কে। তাঁর বাড়ি থেকে ২১ কোটি টাকা নগদ উদ্ধার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। তবে এই প্রথম নয়, ইডি সূত্রে খবর, এর আগেও তিন বার অর্পিতাকে তলব করা হয়েছিল।

আরও পড়ুনঃ আদালতের নির্দেশে ভুবনেশ্বর এইমসে পার্থ, বিক্ষোভে বাংলার জনতা

একটি বিজনেস স্কুলের আর্থিক দুর্নীতিকাণ্ডে নাম উঠে এসেছিল অর্পিতার। ইডির ডাক পেয়ে দু’বার জেরার মুখেও পড়েছিলেন অর্পিতা। অপর দিকে ED-র এখন সন্দেহ শুধু অভিনয়, মডেলিং বা পার্লার নয় তার নামে ১২ টি ভুয়ো সংস্থার খোঁজও মিলেছে।

ভিন রাজ্যের সিনেমাতে টাকা লাগাত পার্থ সঙ্গিনী? সন্দেহ তদন্তকারীদের

সেই সূত্র ধরে পরিচিত ওড়িশা ও তামিলনাড়ুর কয়েকটি প্রোডাকশন হাউস ও কয়েকজন মাঝারি মাপের অভিনেতাও এখন ইডি-র স্ক্য়ানারে। ওই দুই রাজ্যে তাঁদের প্রোডাকশন হাউসেও অর্পিতা টাকা লগ্নি করেছিলেন কি না, তা খতিয়ে দেখছেন ইডি আধিকারিকরা।

5 19

এর আগেও ED তলব করেছিল অর্পিতাকে, ভিন রাজ্যের সিনেমাতে টাকা লাগাত পার্থ সঙ্গিনী? সন্দেহ তদন্তকারীদের

6 19

ইডির দাবি, বেশ কিছু ‘শেল কোম্পানি’ তৈরি করেছিলেন অর্পিতা। তল্লাশির সময় নাকতলা ও ডায়মন্ড সিটির ফ্ল্যাট থেকে ১২ ভুয়ো সংস্থার হদিশ মিলেছে। এর মধ্যে অন্তত ৬টিতে অভিনেত্রী অর্পিতার কয়েকজন ঘনিষ্ঠের নাম রয়েছে। এছাড়াও তিনটি সংস্থার হদিশ মিলেছে, যেগুলির অধিকর্তা অর্পিতা মুখোপাধ্যায় নিজেই।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন