সকাল থেকেই ভোট গণনায় এগিয়ে ছিলেন কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস। বেলা যতই গড়াতে থাকল, ততই জয়ের ব্যবধান বাড়তে থাকল কংগ্রেস। গত বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকেই ৫০ হাজার ভোটে জয়লাভ করেছিলেন সুব্রত সাহা। সেই আসনেই ২৩ হাজার ভোটে জয়ী বাইরন। ফলে, বিধানসভায় জায়গা পেল কংগ্রেস।
আমতলা পুরসভা গঠন ইস্যুতে আগামী চার সপ্তাহের মধ্যে হলফনামা জমা দিতে হবে। সরকার এবং নির্বাচন কমিশনকে এই নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ। এর ফলে, আমতলা এলাকায় পঞ্চায়েত নির্বাচন নিয়ে সংশয় দেখা দিল।
হাইকোর্টের নির্দেশ মতো আজ ঝালদা পুরসভার আস্থা ভোটের কথা ছিল। সেই আস্থা ভোট হতেই ঝালদা পুরসভা হাতছাড়া হল শাসক দলের। এবার দুই নির্দল কাউন্সিলরদের সমর্থনে বোর্ড গঠন করতে চলেছে কংগ্রেস। পঞ্চায়েত নির্বাচনের আগে বিরাট ধাক্কা শাসক শিবিরের জন্য।
নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে এবার মুখ খুললেন রাজনৈতিক কৌশলবিদ প্রশান্ত কিশোর। রাজনীতিতে প্রবেশ করার পর এবং নিজের বিহারের রাজনৈতিক দলের ঘোষণা করার পর থেকেই একটাই প্রশ্ন রাজনৈতিক মহলের অন্দরে ঘুরপাক খাচ্ছে। সেটা হল প্রশান্ত কিশোর কি নির্বাচনে লড়বেন?
আজ বনগাঁর ১৪ নম্বর এবং আসানসোলের ৬ নম্বর পুরনিগমে উপনির্বাচন। আর তাই আজ ১২টি ভোটগ্রহণ কেন্দ্রের ১৪টি বুথে ভোটগ্রহণ শুরু হয় সকাল থেকেই। আর সেই উপনির্বাচনকে ঘিরেই আজ সকাল থেকেই তৈরি হয়েছে উত্তেজনা। পুলিশের সামনেই হাতাহাতিতে জড়িয়ে পড়ল তৃণমূল ও বিজেপি উভয় শিবির।
এদিন ট্যুইট করে আলভা বলেন, উপরাষ্ট্রপতি নির্বাচনে তৃণমূলের ভোটদান পর্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ততে আশাহত তিনি। তাঁর কথায়, এখানে বিষয় আলাপ আলোচনা, অহংকার অথবা রাগের নয়। এটা নেতৃত্ব, সাহস এবং ঐক্যের সময়। মমতা বন্দ্যোপাধ্যায় সাহসের প্রতীক, তিনি বিরোধীদের পাশে এসে দাঁড়াবেন।
যেভাবে বিরোধী প্রার্থী মার্গারেট আলভাকে নির্বাচিত করা হয়েছে। তাতে সঠিক হয়নি। নাম ঘোষণার পরেই জানানো হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। তাই উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোটদান থেকে বিরত থাকবে তৃণমূল। সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।