Asansol: আসানসোল বনগাঁতেও ধুন্ধুমার, উপনির্বাচনে চরম উত্তেজনা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: আজ বনগাঁর ১৪ নম্বর এবং আসানসোলের ৬ নম্বর পুরনিগমে উপনির্বাচন। আর তাই আজ ১২টি ভোটগ্রহণ কেন্দ্রের ১৪টি বুথে ভোটগ্রহণ শুরু হয় সকাল থেকেই। আর সেই উপনির্বাচনকে ঘিরেই আজ সকাল থেকেই তৈরি হয়েছে উত্তেজনা। পুলিশের সামনেই হাতাহাতিতে জড়িয়ে পড়ল তৃণমূল ও বিজেপি উভয় শিবির। ঘটনাটি ঘটে জামুড়িয়ার মণ্ডলপুর প্রাথমিক বিদ্যালয়ের ৪২ নম্বর বুথে বিজেপির বুথ এজেন্ট রমেশ দাসকে মারধর করে তাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে।

আরও পড়ুন: হাজারিবাগে পার্থ ঘনিষ্ঠ কে ছিলেন? অবশেষে রহস্যভেদ

এই অভিযোগ করেন, বিজেপি প্রার্থী সুদীপ চক্রবর্তী। রমেশ দাস বলেন, “আমাকে কলার ধরে বের করে দেওয়া হয় বুথ থেকে।” যদিও এনিয়ে কোনও মন্তব্য করতে চাননি শাসক দলের কেউই।অন্যদিকে, ভোটগ্রহণ হচ্ছে বনগাঁ পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডে। ১৪ নম্বর ওয়ার্ডে চতুর্মুখী লড়াই। এখানে তৃণমূলের প্রার্থী পাপাই রাহা। বিজেপির টিকিটে লড়ছেন অরূপ পাল। এদিকে ভোট শুরু হওয়ার পর থেকে সেখানেও উত্তেজনা ছড়িয়ে পড়ে। এদিন কবি কেশবলাল বিদ্যাপীঠে উত্তেজনা ছড়ায়। বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনিয়ার উপস্থিতিতে বুথের বাইরে বহিরাগতদের জমায়েতের অভিযোগ তোলেন তৃণমূলের প্রার্থী পাপাই রাহা।

আসানসোল বনগাঁতেও ধুন্ধুমার, উপনির্বাচনে চরম উত্তেজনা
আসানসোল বনগাঁতেও ধুন্ধুমার, উপনির্বাচনে চরম উত্তেজনা

আর তা নিয়ে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বিজেপি বিধায়ক। এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়।অন্যদিকে আসানসোলের ৬ নম্বর ওয়ার্ডে নির্বিঘ্নেই চলছে ভোটগ্রহণ৷ সকাল সকাল ভোট দিতে হাজির ভোটাররা৷ তবে বেড়ালা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের ১৫৩ নম্বর বুথে ইভিএম খারাপ হয়ে পড়ায় কিছুক্ষণ ভোটগ্রহণ ব্যাহত হয়৷ নতুন ইভিএম এনে আবার ভোটগ্রহণ শুরু করা হয়৷

উল্লেখ্য, বনগাঁ পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর দিলীপ দাস পৌরসভা নির্বাচনের কিছুদিন পর মারা যান। তাই এবার উপনির্বাচনে তৃণমূল তাদের প্রার্থী হিসাবে পাপাই রাহাকে মনোনীত করেছে। এবং ওই আসনে বিজেপি অরূপ কুমার পাল, সিপিআইএম পদপ্রার্থী ইউনিয়ন নেতা ধৃতিমানকে, কংগ্রেস প্রভাস পালকে প্রার্থী মনোনীত করেছে।

আসানসোল বনগাঁতেও ধুন্ধুমার, উপনির্বাচনে চরম উত্তেজনা

Untitled 1 copy 3

অন্যদিকে, ২৫ ফেব্রুয়ারি বিধান উপাধ্যায়কে আসানসোল পৌরনিগমের মেয়র করা হয়। কিন্তু ওই সময় তিনি কাউন্সিলর নির্বাচিত হননি। তাঁকে জেতাতে আসানসোল পৌরনিগমের ৬ নম্বর ওয়ার্ডের নির্বাচিত টিএমসি কাউন্সিলর সঞ্জয় চক্রবর্তীকে তার পদ থেকে ইস্তফা দিতে হয়েছে। এই ওয়ার্ড থেকে উপাধ্যায়কে প্রার্থী করেছে করেছে টিএমসি। সিপিআইএম, বিজেপি ও কংগ্রেস এই নির্বাচনে লড়ছে। সিপিআইএম-এর প্রার্থী শুভাশিস মণ্ডল, বিজেপি প্রার্থী করেছেন শ্রীদীপ চক্রবর্তী এবং সোমনাথ চ্যাটার্জি কংগ্রেসের হয়ে লড়ছেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত