শাসক-বিরোধী কেউই কমতি রাখতে চায় না। তাই সমস্ত কর্মসূচি সম্পূর্ণ করে প্রচারের শেষদিনে ধূপগুড়ি যাচ্ছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার আগে যাবেন মুম্বই, ইন্ডিয়া জোটের তৃতীয় বৈঠকে জোট দিতে।
উল্লেখ্য, গত ২৫ জুলাই ধূপগুড়ির বিজেপি বিধায়ক বিষ্ণুপদ রায়ের মৃত্যু হয়। ফলে এই আসনটি ফাঁকা হয়ে যায়। তারপরই উপনির্বাচন ঘোষণা করা হয়। ৮ সেপ্টেম্বর হবে ভোটগণনা। ধূপগুড়ি উপনির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ছিল ১৭ অগস্ট।
দেশমাতৃকার জন্য নিজের প্রাণ বলিদান দেওয়া জওয়ানের প্রতি শ্রদ্ধার্ঘ্য। তাঁর সহধর্মিণীকে বিজেপির জেতা আসনটিতে লড়াইয়ের জন্য সুযোগ করে দিয়েছে বিজেপি। এখন প্রেস্টিজ ফাইট জিততে হবে BJP-কে, ধূপগুড়ি পাখির চোখ সুকান্তর।
নির্বাচনের পর আড়াই বছর কেটে গেলেও মহাকুমা গঠন হয়নি। এরকম একাধিক ইস্যুতে রাজ্য সরকারকে কড়া ভাষায় আক্রমণ করলেন সুজন চক্রবর্তী। এই কারণেই এই উপ নির্বাচনে সিপিআইএম প্রার্থী ঈশ্বরচন্দ্র রায় কে জয়ী করা আহ্বান জানালেন।
এর আগে পঞ্চায়েত নির্বাচনে রাজ্যের একাধিক এলাকা থেকে হিংসার খবর উঠে এসেছিল সে বিষয়টির উপর নজর রেখে এই উপনির্বাচনের যাতে নিরাপত্তার কোন খামতি না থাকে সেটাও দেখা হচ্ছে। এই মুহূর্তে ভারী বুটের শব্দে কিছুটা হলেও আশ্বস্ত হচ্ছেন ভোটাররা।