Dhupguri By Election : প্রেস্টিজ ফাইট জিততে হবে BJP-কে, ধূপগুড়ি পাখির চোখ সুকান্তর।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি কেন্দ্রের BJP বিধায়ক কিছুদিন আগেই প্রয়াত হয়েছেন। বিজেপি বিধায়ক বিষ্ণুপদ রায়ের প্রয়াণে ধূপগুড়িতে আগামী ৫ সেপ্টেম্বর উপনির্বাচন হতে চলেছে। বিধানসভা নির্বাচনের পর পরই জেতা দু’টি আসন নদিয়ার রানাঘাট ও কোচবিহারের দিনহাটায় উপনির্বাচনে হেরেছে বিজেপি। সেই কারনে ধূপগুড়ি কেন্দ্রের উপনির্বাচন বিজেপির কাছে প্রেস্টিজ ফাইট। এই উপনির্বাচনে জেতার জন্যে কার্যত আদাজল খেয়ে মাঠে নেমেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

আরও পড়ুনঃ Indranil-Babul: তাল কাটছে দুই গায়কের? বিধানসভায় ইন্দ্রনীল বাবুলের বাদানুবাদ প্রকাশ্যে

সাধারণ ভাবে উপনির্বাচনের ফল শাসকের দিকেই যায়। কিন্তু মাস কয়েক আগেই সাগরদিঘির জেতা আসনে হেরেছে তৃণমূল। সাগরদিঘিতে বাম কংগ্রেসের টিকিটে ভোটে জেতা বিধায়ক বাইরন বিশ্বাস পরে তৃণমূলে যোগ দিলেও ওই আসনে তৃণমূলের পরাজয় রাজ্য রাজনীতিতে বড় প্রভাব ফেলেছে। এ বার লোকসভা নির্বাচনের মুখে জেতা ধূপগুড়িতে তাই ভাল ফল করা বিজেপির কাছে বড় চ্যালেঞ্জ।

প্রেস্টিজ ফাইট জিততে হবে BJP-কে, ধূপগুড়ি পাখির চোখ সুকান্তর।
প্রেস্টিজ ফাইট জিততে হবে BJP-কে, ধূপগুড়ি পাখির চোখ সুকান্তর।

২০২১ সালের নির্বাচনে জলপাইগুড়ি জেলার তপশিলি জাতিদের জন্য সংরক্ষিত এই বিধানসভায় বামেরা ছ’শতাংশের কম ভোট পেয়েছিল। যদিও ২০১৬ সালে এখানে বামেদের ভোট ছিল প্রায় ৩৮ শতাংশ। বামেদের জমি দখল করেই তরাই-ডুয়ার্সের এই অঞ্চলে পদ্মফুলের বাড়বাড়ন্ত হয়। পঞ্চায়েত নির্বাচনে বামেরা কিছু জায়গায় হারানো ভোটব্যাঙ্ক ফেরাতে পেরেছে। এবার ধূপগুড়িতে গেরুয়া শিবিরে হাতে চলে যাওয়া জমি ফেরানোর লক্ষ্যে নামছে সিপিএম। তাই গত বিধানসভা ভোটের প্রার্থীকে বদল করে এবার রাজবংশী সম্প্রদায়ের ইশ্বরকে প্রার্থী করেছে দল।

প্রেস্টিজ ফাইট জিততে হবে BJP-কে, ধূপগুড়ি পাখির চোখ সুকান্তর।

এদিকে নিজেদের আসন নিজেদের দখলে রাখতে মরিয়া বিজেপি। রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার ব্যাপকভাবে জনসংযোগে নেমেছেন। জনসভায় ভিড়ও হচ্ছে দেখার মত। কিন্তু ত্রিমুখী লড়াইতে যদি বাম বিজেপির ভোট ভাগাভাগি হয় তাহলে ফলাফল যাবে তৃণমূলের পক্ষে। এটাই ভাবাচ্ছে বিজেপিকে। সুকান্ত মজুমদার তথা বিজেপি নেতৃত্ব এলাকাবাসীকে বিরোধী ভোট যাতে ভাগাভাগি না হয় সেটাই বোঝানোর চেষ্টা করছেন সর্বতো ভাবে।

প্রেস্টিজ ফাইট জিততে হবে BJP-কে, ধূপগুড়ি পাখির চোখ সুকান্তর।

প্রেস্টিজ ফাইট জিততে হবে BJP-কে, ধূপগুড়ি পাখির চোখ সুকান্তর।

আগামী ৫ সেপ্টেম্বর ভোট, ফল ঘোষনা ৮ই সেপ্টেম্বর। একদিকে রাজবংশী অধ্যুষিত এলাকায় নির্মল চন্দ্র রায়ের উপর বাজি রেখেছে TMC, সিপিএম প্রার্থী করেছে রাজবংশী সম্প্রদায়ের ইশ্বরকে। তখন অন্যদিকে নিজেদের আসন ধরে রাখতে ধূপগুড়ি কেন্দ্রে BJP প্রার্থী করেছে শ্রীমতি তাপসী রায়কে। পুলওয়ামা হামলায় শহীদ জগন্নাথ রায়ের সহধর্মিনীকে প্রার্থী হিসেবে বেছে নিয়ে গেরুয়া শিবির মাস্টার স্ট্রোক দিয়েছে তা বলাই বাহুল্য। এখন দেখার শেষ হাসি কে হাসে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন